দক্ষিণ লেবাননে ইজরায়েলের হামলায় হিজবুল্লাহর বিশাল সুড়ঙ্গ ধ্বংস, নিহত বহু জঙ্গি

সকাল সকাল ডেস্ক

লেবানন/তেল আবিব,: দক্ষিণ লেবাননে বড়সড় সামরিক অভিযানে হিজবুল্লাহর একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করেছে ইজরায়েলি বাহিনী। ইজরায়েলের দাবি, এই হামলায় বহু জঙ্গির মৃত্যু হয়েছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অভিযানের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হিজবুল্লাহর সন্ত্রাসী পরিকাঠামো ভেঙে দিতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান চলবে।

ইজরায়েল ডিফেন্স ফোর্সেস সূত্রে জানা গেছে , প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি লেবাননের কন্তারা এলাকায়, মাটির প্রায় ২৫ মিটার নিচে তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গের ভিতরে ছিল প্রায় ৩০টি কক্ষ এবং সেখানে বিপুল পরিমাণ অস্ত্র মজুত ছিল। এই কাঠামো তৈরিতে ইরানের সহায়তার অভিযোগও তুলেছে আইডিএফ।

মঙ্গলবার প্রায় ৪৫০ টন বিস্ফোরক ব্যবহার করে সুড়ঙ্গটি ধ্বংস করা হয় বলে দাবি ইজরায়েলের। অভিযানের সময় সুড়ঙ্গ রক্ষায় মোতায়েন জঙ্গিরাও নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে পাল্টা হিসেবে একই দিনে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায় বলে জানিয়েছে আইডিএফ। ওই হামলায় এক ইজরায়েলি সেনা গুরুতর জখম হন। এছাড়াও একটি পৃথক হামলায় প্রতিরক্ষা মন্ত্রকের এক অসামরিক কর্মীর মৃত্যু হয়েছে এবং তাঁর ছেলে আহত হয়েছে।

পুরো ঘটনাকে ঘিরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More