সকাল সকাল ডেস্ক
কাঠমান্ডু : নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে এবং বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ১০৮টি মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। এছাড়া পূর্ব নওয়ালপরাসি থেকে ৬২ জন, পশ্চিম নওয়ালপরাসি থেকে ১৫ জন, ধাদিং থেকে ২৭ জন, গোর্খা থেকে ২০ জন, রাসুয়া থেকে ১৭ জন, নুয়াকোট থেকে ১২ জন এবং তানাহুন থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, বন্যায় আহত অন্তত ৫২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় শিক্ষণ হাসপাতালে ২৬ জন, ট্রমা সেন্টারে ২০ জন, বীর হাসপাতালে ২ জন, নারভিক হাসপাতালে ২ জন, মনমোহন হাসপাতালে ১ জন এবং বীরেন্দ্র মিলিটারি হাসপাতালে ১ জনের চিকিৎসা চলছে।
নেপাল পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণকাজ জোরকদমে চলছে। দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী পৌঁছে দিতে প্রশাসন এবং উদ্ধারকারী সংস্থাগুলি সমন্বিতভাবে কাজ করছে।
No Comment! Be the first one.