নেপালে হড়পা বানে মৃত্যু মিছিল অব্যাহত, উদ্ধার ১৬২টি দেহ

সকাল সকাল ডেস্ক

কাঠমান্ডু: পাহাড়ি ঢল ও আচমকা নেমে আসা হড়পা বানের প্রবল তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে উত্তর নেপালের বিস্তীর্ণ এলাকা। বুধবার সকালে হড়পা বানের প্রচণ্ড জলস্রোতে রাসুয়া ও নুয়াকোট জেলার একাধিক এলাকা মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নেপাল পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৬২ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। প্রশাসনিক অনুমান অনুযায়ী নিখোঁজের সংখ্যা অন্তত ৫৯৮ জন। উদ্বেগজনক বিষয় হলো, এই নিখোঁজদের মধ্যে অন্তত ১৩৩ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

দুর্গত এলাকাগুলিতে সেনাবাধ্যিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সমন্বয়ে ব্যাপক উদ্ধারকাজ চালানো হচ্ছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

Read More News

Read More