৮ আগস্ট প্রকাশ্যে আসছে ‘টক্সিক’-এর ট্রেলার
সকাল সকাল ডেস্ক মুম্বই : রকিং স্টার যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এবার ছবির নির্মাতারা প্রকাশ করলেন নতুন পোস্টার। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী ৮ আগস্ট মুক্তি পাবে ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার। নতুন পোস্টারে যশকে তাঁর চরিত্র ‘রায়া’-র রহস্যময় রূপে তুলে ধরা হয়েছে। পোস্টারে তাঁর মুখ স্পষ্ট দেখা না গেলেও হাতে একটি টমি গান নিয়ে ছায়াময় উপস্থিতি ছবির রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। নির্মাতারা এবারও গল্প সম্পর্কে কোনও ইঙ্গিত না দিয়ে কৌতূহল অটুট রেখেছেন। ফলে পোস্টার প্রকাশের পর থেকেই সমাজমাধ্যমে ছবির কাহিনি ও যশের চরিত্র নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ৮ আগস্ট বেঙ্গালুরুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ছবির ট্রেলার প্রকাশ করা হবে। দিনটি ছবির নির্মাতাদের কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ওই দিনই ‘টক্সিক’-এর শুটিং শুরুর দুই বছর পূর্ণ হবে। ট্রেলারের মাধ্যমে প্রথমবার দর্শকরা ছবির জগত, প্রধান চরিত্রগুলির রূপ এবং কাহিনির গুরুত্বপূর্ণ ঝলক দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে। পরিচালক গীতু মোহনদাসের পরিচালনায় নির্মিত এই গ্যাংস্টারধর্মী ছবিতে যশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদবাণী, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি। কেভিএন প্রোডাকশন্স এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের প্রযোজনায় নির্মিত ছবিটি একযোগে কন্নড় ও ইংরেজি ভাষায় শুট করা হয়েছে। পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষাতেও এটি মুক্তি পাবে। ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ আগামী ২৬ আগস্ট ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিশ্বজুড়ে মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রতীক্ষিত ট্রেলার
সকাল সকাল ডেস্ক, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিশ্বজুড়ে প্রকাশিত হল পরিচালক নীতেশ তিওয়ারির মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ: প্রথম পর্ব’-এর সরকারি ট্রেলার। ভারতীয় পুরাণের অন্যতম শ্রেষ্ঠ কাহিনিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বৃহৎ পর্দায় তুলে ধরার এই প্রয়াস ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রযোজক নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিএফএক্স সংস্থা ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ট্রেলার হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম-সহ একাধিক ভারতীয় ভাষায় একযোগে প্রকাশ করা হয়েছে। ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স, আর উত্তর ভারতে মুক্তির দায়িত্ব সামলাবে ধর্মা প্রোডাকশনস। আগামী দীপাবলিতে বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই দুই পর্বের চলচ্চিত্রের প্রথম অংশ। এই ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। এছাড়া রাজা দশরথের ভূমিকায় অরুণ গোভিল, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, কৈকেয়ীর ভূমিকায় শোভনা, ঋষি বিশ্বামিত্রের চরিত্রে আজিঙ্কা দেব, দেবরাজ ইন্দ্রের ভূমিকায় কুণাল কাপুর এবং শূর্পণখার চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। চলচ্চিত্রের কাহিনিতে অযোধ্যা থেকে বনবাস, সীতাহরণ, ধর্ম প্রতিষ্ঠার সংগ্রাম এবং রাবণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ—সমস্ত ঘটনাই আধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন উপস্থাপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চিত্রনাট্য লিখেছেন শ্রীধর রাঘবন। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী হান্স জিমার এবং এ. আর. রহমান। প্রযোজক নমিত মালহোত্রা বলেন, ‘রামায়ণ’ শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরার একটি আন্তরিক প্রয়াস। পরিচালক নীতেশ তিওয়ারির কথায়, এই কালজয়ী মহাকাব্যকে সর্বোচ্চ শ্রদ্ধা, বিশ্বাসযোগ্যতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার সঙ্গে পর্দায় উপস্থাপন করাই তাঁদের লক্ষ্য। তাঁর আশা, ছবিটি আবেগ, নির্মাণশৈলী এবং বিশ্বমানের উপস্থাপনার মাধ্যমে দেশের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদেরও সমানভাবে আকৃষ্ট করবে।
আলিয়া ভাট শাড়ি লুক: বান্ধবীর বিয়েতে ৩ ভিন্ন সাজে নজর কাড়লেন অভিনেত্রী, শিখুন নতুন শাড়ি পরার ধরণ
সকাল সকাল ডেস্ক ককটেল, বিয়ে ও সংবর্ধনা—তিন অনুষ্ঠানে তিন ধরনের শাড়ি, তিন আলাদা সাজে নতুন ফ্যাশনের দিশা দেখালেন আলিয়া ভাট। বান্ধবীর বিয়েতে তিন ভিন্ন সাজে মুগ্ধ করলেন আলিয়া ভাট বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি তাঁর অনন্য পোশাকরুচির জন্যও সমান জনপ্রিয়। সম্প্রতি ছোটবেলার বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন ও পরিচালক শরণ শর্মার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলিয়া ভাট শাড়ি লুক আবারও ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে। ককটেল অনুষ্ঠান, বিয়ে এবং সংবর্ধনা—এই তিনটি আয়োজনে তিন ধরনের শাড়ি, তিন ভিন্ন পরার কায়দা এবং আলাদা সাজে তিনি প্রমাণ করেছেন, সামান্য পরিবর্তনেই একই পোশাকে তৈরি করা যায় সম্পূর্ণ নতুন আকর্ষণ। বর্তমানে আলিয়া ভাট শাড়ি লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। ককটেল অনুষ্ঠানে গাঢ় বেগুনি শাড়িতে রাজকীয় উপস্থিতি ককটেল অনুষ্ঠানের জন্য আলিয়া বেছে নেন গাঢ় বেগুনি রঙের একটি বিশেষ শাড়ি। এই শাড়ির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর অভিনব পরার ধরন। প্রচলিত নিয়মের বাইরে বিশেষ কায়দায় পরা এই শাড়িতে ছিল ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন। আরও অন্য খবরের জন্য আমাদের ফেসবুক পেজ শাড়ির সূক্ষ্ম নকশায় পার্সি সূচিশিল্প, বেনারসি বুনন এবং প্রাচীন সিল্ক রুটের শিল্পরীতির প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর সঙ্গে তিনি পরেছিলেন একই রঙের করসেট ধাঁচের রেশমি ব্লাউজ। সাজ ছিল অত্যন্ত পরিমিত। হালকা চোখের সাজ, পরিচ্ছন্ন খোঁপা, সরু সোনার গলার হার এবং ছোট কানের দুলে সম্পূর্ণ হয় আলিয়া ভাট শাড়ি লুক-এর প্রথম অধ্যায়। বিয়ের অনুষ্ঠানে রফেল শাড়ি ও ব্যাকলেস ব্লাউজের চমক মূল বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখা যায় হালকা রঙের রফেল শাড়িতে। তবে এই সাজের প্রধান আকর্ষণ ছিল তাঁর নকশাদার ব্লাউজ। হাতা ছাড়া উঁচু গলার ব্লাউজটির পিছনে ছিল খোলা নকশা, যা পুরো সাজে আধুনিকতার ছোঁয়া এনে দেয়। সূক্ষ্ম কারুকাজ এবং ঐতিহ্যবাহী বর্ডারের কাজ ব্লাউজটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ব্লাউজের নকশা ভারী হওয়ায় গলায় কোনও হার পরেননি তিনি। পরিবর্তে কপালের বড় টিকলি, লম্বা কানের অলংকার এবং মানানসই ছোট ব্যাগ দিয়ে সাজ সম্পূর্ণ করেন। ছোট্ট টিপ পুরো লুককে আরও ঐতিহ্যবাহী করে তোলে। এই আলিয়া ভাট শাড়ি লুক প্রমাণ করে, সঠিক ব্লাউজ নির্বাচন একটি সাধারণ শাড়িকেও অসাধারণ করে তুলতে পারে। আরও অন্য খবরের জন্য আমাদের ফেসবুক পেজ সংবর্ধনায় গুজরাতি ধাঁচে আধুনিক উপস্থাপনা সংবর্ধনা অনুষ্ঠানে আলিয়া বেছে নেন ঐতিহ্যবাহী আজরাখ নকশার শাড়ি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শাড়ি পরার ভিন্ন কৌশল। তিনি সামনের আঁচলের গুজরাতি ধাঁচ অনুসরণ করলেও প্রচলিত নিয়মের পরিবর্তে আঁচলটি কোমরে গুঁজে না রেখে আলগাভাবে ব্লাউজের সঙ্গে আটকান। এই ছোট্ট পরিবর্তনেই পুরো সাজে আধুনিকতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। চুল খোলা রেখে ভারী রুপোর গয়না এবং কপালের অলংকারের মাধ্যমে তিনি ঐতিহ্য ও আধুনিকতার অনন্য সমন্বয় তুলে ধরেন। এই আলিয়া ভাট শাড়ি লুক ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের কাছে নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে। আরও অন্য খবরের জন্য আমাদের ফেসবুক পেজ শাড়ির সাজে ছোট পরিবর্তনেই বড় পার্থক্য বিশেষজ্ঞদের মতে, একই শাড়িকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করার জন্য ড্রেপিং, ব্লাউজ, গয়না এবং চুলের সাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলিয়ার তিনটি লুক সেই বিষয়টিই আবারও সামনে এনে দিয়েছে। ককটেলে অভিনব শাড়ি পরার ধরন, বিয়েতে আকর্ষণীয় ব্লাউজ এবং সংবর্ধনায় আধুনিক গুজরাতি ধাঁচ—প্রতিটি সাজেই ছিল আলাদা বৈশিষ্ট্য। ফলে একই ধরনের পোশাক পরেও একঘেয়েমির কোনও সুযোগ থাকেনি। বিয়ের মরসুমে হতে পারে সেরা ফ্যাশন অনুপ্রেরণা সামনেই বিয়ের মরসুম। অনেকেই চান শাড়ি পরে অন্যদের থেকে আলাদা দেখাতে। সেই ক্ষেত্রে আলিয়া ভাট শাড়ি লুক হতে পারে দারুণ অনুপ্রেরণা। শুধু দামি শাড়ি নয়, বরং সঠিকভাবে শাড়ি পরা, মানানসই ব্লাউজ নির্বাচন এবং উপযুক্ত অলংকারের সমন্বয়ই একটি সাজকে আকর্ষণীয় করে তোলে। আলিয়া ভাটের এই তিনটি লুক সেই বার্তাই আরও একবার স্পষ্ট করেছে। ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আধুনিক রুচির সঙ্গে মিলিয়ে কীভাবে নিজস্ব ফ্যাশন তৈরি করা যায়, তার সুন্দর উদাহরণ তুলে ধরেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
‘দ্য লেডি কিলার’ নিয়ে নীরবতা ভাঙলেন ভূমি পেডনেকার
Bhumi Pednekar breaks silence on ‘The Lady Killer’
কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া
Priyanka Chopra opens up about her career and personal life
মেগা ছবি ‘বারাণসী’র মুক্তির তারিখ নির্ধারণ করলেন পরিচালক এসএস রাজামৌলি
Director SS Rajamouli has set the release date for the mega-film ‘Varanasi’
চলে গেলেন কিংবদন্তি: ৯০ ছোঁয়ার আগেই থেমে গেল ধর্মেন্দ্রর জীবনের আলো
সকালে সকালে ডেস্ক মুম্বই বলিউডে নেমে এসেছে শোকের কালো মেঘ। এবার আর অলৌকিক প্রত্যাবর্তন ঘটল না। ঠিক ১১ নভেম্বরই হঠাৎ গুজব ছড়িয়েছিল ধর্মেন্দ্রর মৃত্যুর খবর, কিন্তু ভক্তদের প্রার্থনায় সেইবার মৃত্যুকে হার মানিয়ে আবার ফিরেছিলেন তিনি। কিন্তু সোমবার আর সেই প্রত্যাবর্তন সম্ভব হল না। দুপুর গড়াতেই গোটা দেশ জেনে যায়—চলে গেলেন বলিউডের প্রিয় ‘হি-ম্যান’। থেমে গেল এক উজ্জ্বল অধ্যায়। এক জীবনে ২৪৭টি ছবি, চূড়ান্ত জনপ্রিয়তার স্বাদ, ‘জয়-ভিরু’ আইকনিক জুটি—সেইসব গল্প আজ ইতিহাস। বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার সঙ্গে লড়াই চালাচ্ছিলেন ধর্মেন্দ্র। শেষ সময়টা কাটছিল তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই। ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন বলেই পরিবার ও ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছিল। কিন্তু কয়েকদিন আগেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়—আপাতত রুটিন চেকআপের জন্য, এমনটাই জানা গিয়েছিল। হাসপাতালের দোরগোড়ায় লড়াই, শেষ পর্যন্ত হার মানলেন হি-ম্যান সোমবার সকালে হঠাৎ পরিস্থিতি বদলে যায়। জানা যায়, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে; দেওয়া হয়েছে ভেন্টিলেশন। চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি হয়, ঘণ্টায় ঘণ্টায় পর্যবেক্ষণ চলছিল। দুপুর হতেই খবর আসে—সকলকে কাঁদিয়ে চলে গেছেন কিংবদন্তি। ডিসেম্বরে ৯০—ঠিক তার আগেই থেমে গেল দীপ্তিময় পথচলা ডিসেম্বরে ৯০-এ পা দেওয়ার কথা ছিল তাঁর। বয়স ৮৯ হলেও তিনি থামেননি একদিনও। এখনও বলিউডে সমান দাপটে কাজ করে যাচ্ছিলেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে করণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’-তে তাঁর অভিনয় দর্শকদের আবার সেই পুরনো ধর্মেন্দ্রকে মনে করিয়ে দিয়েছিল। সদ্য প্রকাশ্যে এসেছিল তাঁর পরবর্তী ছবির প্রথম ঝলকও। কিন্তু সেই ছবি আর তাঁর জীবনে মুক্তির আলো দেখল না। শেষ দেখা দেখতে ছুটলেন হেমা মালিনী—ভারত প্রার্থনায়, তবুও রক্ষা হল না সোমবার বিকেলে হাসপাতাল চত্বরে নেমে আসে তৎপরতা। তাড়াহুড়ো করে পৌঁছন হেমা মালিনীও। দেশজুড়ে তখন প্রার্থনা একটাই—ধর্মেন্দ্র দ্রুত সুস্থ হয়ে উঠুন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রার্থনা অধরাই রইল। চলে গেলেন রূপোলি পর্দার এক অদম্য নায়ক, এক অমলিন স্মৃতি। ভারতীয় চলচ্চিত্রের আকাশ থেকে খসে পড়ল এক দীপ্ত নক্ষত্র।
কৃতি শ্যানন বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন
সকাল সকাল ডেস্ক। মুম্বাই বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন, যিনি সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন, বলিউডে লুকিয়ে থাকা বাস্তবতা প্রকাশ করেছেন। তিনি জানান, শোবিজের চকচকে আলো ও লাল গালিচার পেছনে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম ও চাপ। কাজ করতে গিয়ে সবসময় মুখে হাসি রাখতে হয়, কিন্তু বাস্তবটা অন্যরকম। কৃতি বলেন, শুটিং সেটে লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হতে হয়। পুরুষ অভিনেতারা ভালো গাড়ি, ভালো রুম পান, যা নারীদের স্থান ছোট করার বার্তা দেয়। তিনি জানিয়েছেন, নিজে গিয়ে সহকারী পরিচালকদের সঙ্গে এই সমস্যার সমাধান চেয়েছেন। কৃতি জানান, ছোটবেলায় নাচ শিখতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের মানসিকতার কারণে তা সম্ভব হয়নি। মা ও পরিবারের উদ্দীপনা তাকে এবং তার বোনকে স্বপ্ন পূরণের সাহস দিয়েছে। তার সর্বশেষ বড়পর্দার ছবি ছিল ‘ক্রু’, যেখানে তিনি বিমান সেবিকার চরিত্রে অভিনয় করেছেন।
পরম সুন্দরী মুক্তির পর বক্স অফিসে সাফল্য
সকাল সকাল ডেস্ক। মুম্বই, ১ সেপ্টেম্বর : পরিচালক তুষার জালোটার পরিচালিত ছবি পরম সুন্দরীর হাত ধরে বলিউডে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২৯ আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি। দিন যত পেরিয়েছে , ছবির আয়ের পরিমাণও বেড়েছে। মুক্তির প্রথম দিন ছবিটি ৭.২৫ কোটি টাকা আয় করলেও, দ্বিতীয় দিনে আয়ের পরিমান বেড়ে দাঁড়ায় ৯.২৫ কোটি টাকা। তিনদিনে ছবিটি মোট আয় করে ২৬.৭৫ কোটি টাকা। প্রযোজক মহল জানিয়েছে , সব মিলিয়ে ছবিটির বাজেট ছিল ৪৫ কোটি টাকা। উল্লেখ্য , সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে রেঞ্জি পানিকার, সিদ্ধার্থ শঙ্কর, মনজোত সিং, সঞ্জয় কাপুর এবং ইনায়েত ভার্মার মতো অভিনেতাদের। ছবিতে সিদ্ধার্থকে দিল্লির ব্যবসায়ীর ভূমিকায় এবং জাহ্নবীকে কেরলের এক শিল্পীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। পর্দায় তাদের জমজমাট রসায়ন মন কেড়েছে দর্শকদের।
নুসরত জাহানের ‘রক্তবীজ ২’ আইটেম গান: দর্শকও, যশ দাশগুপ্তও মুগ্ধ
সকাল সকাল ডেস্ক। কলকাতা‘রক্তবীজ ২’ সিনেমার একটি আইটেম গানের মুক্তি নিয়েই আলোচনায় এলেন অভিনেত্রী নুসরত জাহান। গানের জনপ্রিয় কলি “অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেওনা…” বর্তমানে দর্শকের মধ্যে মিম ও কথোপকথনের অংশ হিসেবে ছড়িয়ে পড়েছে। নুসরত বলেন, “আমি বিষয়টি ক্রিয়েটিভ এবং এস্থেটিক দিক থেকে দেখছি। একজন অভিনেত্রী হিসেবে এই গানের কলিতে আমার কোনো অসুবিধা নেই।” কয়েক মাস ধরেই নুসরত ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে। টলিপাড়ায় জোর জল্পনা চলছে যে, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের ভাঙন হয়েছে। এই আইটেম গানের প্রসঙ্গে নুসরত জানালেন, “এই গান মুক্তির পর যশ দেখেছে এবং প্রশংসা করেছেন। এর আগেও আমি আইটেম ডান্স করেছি, এবং দর্শক এই নতুন আইটেম গানকে ইতিমধ্যেই পছন্দ করছে।” পুজোর ছবিতে ‘রক্তবীজ ২’-এর এই আইটেম গান গুরুত্বপূর্ণ মোচড়ের সময়ে দর্শকের সামনে আসবে। নুসরত তার ব্যক্তিগত জীবন নিয়েও গুঞ্জনকে পাত্তা না দিয়ে নিজের মতো করে সব কিছু সামলাচ্ছেন। তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, “অর্ডার ছাড়া বর্ডার পার করলে ব্যক্তিগত জীবনে প্রবেশ নিষেধ।”