শনিবার ২০তম রোজগার মেলায় ৫১ হাজারের বেশি যুবক-যুবতীকে নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : শনিবার ২০তম ‘রোজগার মেলা’-য় বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি নবনিযুক্তদের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, দেশজুড়ে মোট ৪৫টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন।

নবনিযুক্তদের মধ্যে রয়েছেন রাজস্ব বিভাগ, রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রক-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নিয়োগপ্রাপ্ত যুবক-যুবতীরা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোজগার মেলা যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং দেশের উন্নয়নে তাঁদের আরও বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এই উদ্যোগের মাধ্যমে সরকারি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি নবনিযুক্তদের দেশের সেবায় যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More