মাধ্যপ্রাচ্য থেকে এখনই সেনা প্রত্যাহার নয়, জানালো হোয়াইট হাউস

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে এখনই সেনা প্রত্যাহার করা হচ্ছে না বলে হোয়াইট হাউস জানিয়েছে। আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন দ্রুত পদক্ষেপ নেবে বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, আবার যুদ্ধের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। কূটনৈতিক আলোচনা চলাকালীন মার্কিন বাহিনী যথাযথভাবে মোতায়েন থাকবে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, “সমস্ত মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক কর্মী, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং ইতিমধ্যেই যথেষ্ট দুর্বল হয়ে পড়া শত্রুকে প্রাণঘাতীভাবে দমন ও ধ্বংস করার জন্য উপযুক্ত ও প্রয়োজনীয় অন্য সবকিছু-সহ, ইরানের ভেতরে ও তার আশেপাশে অবস্থান করবে, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত চুক্তিটি সম্পূর্ণরূপে মেনে চলা হয়। যদি কোনও কারণে তা না হয়, যা হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে গোলাগুলি শুরু হবে—যা হবে আগের যে কোনও সময়ের চেয়ে বড়, উন্নত এবং শক্তিশালী। কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ থাকবে। এরই মধ্যে আমাদের মহান সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে ও বিশ্রাম নিচ্ছে এবং প্রকৃতপক্ষে তাদের পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা করছে।”

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More