১৩-১৫ মে চিন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
US President Trump to visit China from May 13-15
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানের টায়ারে আগুন, সমস্ত যাত্রী সুরক্ষিত
নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় আগুন ধরে গেল একটি বিমানে। তুরস্কের ওই বিমানে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। আগুন নেভানোর পর সমস্ত যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়। এসপি রাজকুমার সিলাওয়াল বলেন, তুর্কি এয়ারলাইন্সের টিকে ৭২৬ বিমানটি ইস্তানবুল থেকে কাঠমান্ডু এসেছিল।
ক্রুজে হান্টা ভাইরাসের আতঙ্ক, টেনেরিফে পৌঁছলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে শনিবার পৌঁছলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। একটি ডাচ ক্রুজে বিরল ও প্রাণঘাতী হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখানে আটকে থাকা শতাধিক যাত্রীকে নিরাপদে সরিয়ে আনার তদারকি করতেই তাঁর এই সফর।
আত্মঘাতী হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান, মৃত কমপক্ষে ২১ পুলিশ কর্মী
আত্মঘাতী হামলায় ফের রক্তাক্ত হল পাকিস্তান। বান্নু চেকপয়েন্টে আত্মঘাতী হামলায় ২১ জন পুলিশ মারা গিয়েছে ও ৩ জন আহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আফগানিস্তান লাগোয়া উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ ফাঁড়িতে গাড়ি বোমা হামলা ও তার পরবর্তী তীব্র গোলাগুলিতে অন্তত ২১ জন পুলিশ আধিকারিক নিহত হয়েছেন।
বিজয় দিবসের আগেই রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার ঝড়, তীব্র উত্তেজনা মস্কোয়
রাশিয়ায় বিজয় দিবস উদযাপনের আগেই ব্যাপক ড্রোন হামলা চালাল ইউক্রেন। শুক্রবার, ৮ মে মস্কো থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবেশ করেছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত বর্তমানে আন্তর্জাতিক কূটনীতি ও অর্থনৈতিক উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
শান্তি আলোচনার মাঝেই ফের উত্তেজনা তেহরান থেকে হরমুজে, মার্কিন হামলার পাল্টা জবাব ইরানের
চলমান শান্তি প্রচেষ্টার মধ্যেই তেহরান থেকে হরমুজ প্রণালী পর্যন্ত নতুন করে উত্তেজনা ছড়াল আমেরিকা ও ইরানের মধ্যে। ইরানের সেনাবাহিনীর দাবি, মার্কিন বাহিনী উপকূলবর্তী জলসীমায় একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাহ বন্দরের কাছে আরও একটি জাহাজে হামলা চালিয়েছে।
অপরিশোধিত তেলের দাম ফের ব্যারেলপিছু ১০১ ডলার ছাড়াল
পশ্চিম এশিয়ায় উত্তেজনা কিছুটা কমার আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে সাময়িক স্থিতিশীলতা দেখা যাচ্ছে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপিছু ১০২ ডলারের কাছাকাছি এবং ডব্লিউটিআই ক্রুড প্রায় ৯৬ ডলার প্রতি ব্যারেলে লেনদেন করছে।
কঙ্গোতে এডিএফ জঙ্গিদের হামলায় নিহত ২২
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে এলাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) জঙ্গিদের হামলায় অন্তত ২২ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এডিএফ কঙ্গোর পূর্বাঞ্চলে সক্রিয় সবচেয়ে ভয়ঙ্কর ও রক্তপিপাসু জঙ্গি সংগঠনগুলির মধ্যে অন্যতম। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে উগান্ডায় সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে জন্ম নেওয়া এই সংগঠন বর্তমানে মূলত কঙ্গোতেই সন্ত্রাস ছড়াচ্ছে।
ইজরায়েল ও লেবাননের মধ্যে সমস্যা হল হিজবুল্লাহ : মার্কো রুবিও
The problem between Israel and Lebanon is Hezbollah: Marco Rubio