নেপালের রোলপা জেলায় ধস; মৃত ৩, নিখোঁজ ৯

সকাল সকাল ডেস্ক

কাঠমান্ডু: নেপালের রোলপা জেলায় ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন হয়েছে। ঘটনায় আরও নয়জন নিখোঁজ রয়েছেন। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোলপার থবাং গ্রামপালিকার বোতলবারা এলাকায় বুধবার রাত প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ আচমকা বাড়ির উপর ধস নামে। মাটি ও পাথরের নিচে কমলবাহাদুর পুনমগর-সহ ছয়টি বাড়ি চাপা পড়ে যায়।

জেলা পুলিশ দফতর সূত্রে জানা গিয়েছে, ঘটনায় থবাং গ্রামপালিকার বাসিন্দা ৬০ বছরের কমলবাহাদুর পুনমগর, ১৮ বছরের শান্তি পুনমগর এবং ৭১ বছরের মনরখি পুনমগরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২২ বছরের হিমাল পুনমগর এবং ২৫ বছরের সঞ্জয় ঘর্তিমগর। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার ও ত্রাণকাজ চলছে। আহতদের চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন ৪০ বছরের জুনকুমারী পুনমগর, ৯ বছরের অসীম পুনমগর, ৬ বছরের অশোক পুনমগর, ৭৫ বছরের ডলবাহাদুর পুনমগর, ৮০ বছরের অজম্বর পুনমগর, ৭৮ বছরের বলবাহাদুর পুনমগর, ৭২ বছরের লিলবাহাদুর পুনমগর, ৭১ বছরের মনি পুনমগর এবং ৬৭ বছরের হস্তকলা রোকামগর।

জেলা পুলিশ দফতরের ডিএসপি পঞ্চকুমার বাখুর জানিয়েছেন, ধসের ঘটনায় মোট ১০ জন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More