নিউ ইয়র্কে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নেপালের বিদেশমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক

কাঠমান্ডু: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল সোমবার নিউ ইয়র্কে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন।

ভুটানের প্রধানমন্ত্রী এই সাক্ষাতের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। তিনি ‘এক্স’-এ লিখেছেন, নিউ ইয়র্কে শিশির খনাালের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। এই কঠিন সময়ে নেপালের প্রতি ভুটানের সংহতি জানিয়েছি। নেপালে সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পুনর্নির্মাণের জন্য শুভকামনাও জানিয়েছি।

উল্লেখ্য, নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল নিউ ইয়র্কে খানাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮১-তম অধিবেশনের অন্তর্গত বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক-সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। তিনি বিভিন্ন দেশের তাঁর সমকক্ষ প্রতিনিধিদের সঙ্গে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।

Read More News

Read More