প্রশ্নফাঁসরোধী বিল পেশ লোকসভায়, দু’টো পর্যন্ত মুলতুবি অধিবেশন

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : লোকসভায় পেশ হল ‘পাবলিক এগ্জামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিল। সোমবার এই বিল সংসদের নিম্নকক্ষে পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এই বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও।

সোমবার বিরোধীদের তুমুল হৈহট্টগোলর মধ্যেই প্রশ্নফাঁসরোধী বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বিল পেশ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই লোকসভায় হট্টগোলের জেরে অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়। উল্লেখ্য, প্রশ্নফাঁস কাণ্ডে এদিনও সংসদ উত্তাল হয়েছে। প্রথম দুপুর বারোটা এবং পরে দু’টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে।

Read More News

হাসপাতাল থেকে ছুটি পেয়েই রাজঘাটে সোনম ওয়াংচুক, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : গুরুগ্রামের মেদান্তা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই দিল্লির রাজঘাটে...

আইনি সচেতনতার পাশাপাশি ১০৫ জন উপভোক্তার হাতে ১০৫.৯৪ কোটি টাকার সরকারি সম্পদ ও সুবিধা তুলে দিল ডিএলএসএ

পশ্চিম সিংভূম: ঝাড়খণ্ড রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশনায় রবিবার কোলহান বিশ্ববিদ্যালয়...

ঝাড়খণ্ডে পরিষ্কার আকাশে বাড়ল গরম ও অস্বস্তি, ৩০ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা

রাঁচি: ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি-সহ রাজ্যের একাধিক জেলায় শনিবার থেকে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা...

Read More