ইন্দোনেশিয়ার ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪

সকাল সকাল ডেস্ক

জাকার্তা: ইন্দোনেশিয়ার ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। সোমবার রাতে জাকার্তার কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঘটে দুর্ঘটনা। আহত অন্তত ৮৪ জন যাত্রী। বেকাসি এলাকায় একটি লোকাল ট্রেনের সঙ্গে দূরপাল্লার ট্রেনের সংঘর্ষ ঘটে। উদ্ধারকাজ শেষ হয়েছে এবং স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা হচ্ছে।

জানা গেছে, সোমবার রাতে রাজধানী জাকার্তার কাছে বেকাসিতে একটি লোকাল ট্রেনকে অন্য একটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন ধাক্কা মারে। এর ফলে লোকাল ট্রেনের একটি মহিলা কামরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মৃতেরা সকলেই মহিলা বলে জানা গেছে পুলিশ সূত্রে। মঙ্গলবার সকালে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ শেষ হয়েছে। ক্ষতিগ্রস্ত কামরায় আর কোনও যাত্রী আটকে নেই।

Read More News

Read More