মুচিপাড়ায় তাণ্ডব: বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে অস্ত্রসহ দুই দুষ্কৃতী গ্রেফতার

সকাল সকাল ডেস্ক

কলকাতা, ২ সেপ্টেম্বর: মুচিপাড়া এলাকায় একটি দুর্ঘটনা সংক্রান্ত বাকবিতণ্ডার পর দুষ্কৃতীরা শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার তদন্তে পুলিশের অভিযান। এই অভিযানের মাধ্যমে বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে অস্ত্রসহ দুই দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের কাছ থেকে দেশীয় পদ্ধতিতে তৈরি আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুজোর মরশুমে শহরে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল। গোপন সূত্রের তথ্য অনুযায়ী ময়দান থানার পুলিশ সোমবার রাত সাড়ে ১২টার পর হানা দেয় এবং অস্ত্রসহ ধরা পড়ে দু’জন দুষ্কৃতী—আয়ুষ ঝা ও পীযূষ গুপ্তা।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশীয় পদ্ধতিতে অস্ত্র তৈরি করত এবং সেগুলি বিক্রির উদ্দেশ্যে কলকাতায় এসেছে। মুচিপাড়ায় শনিবার রাতে যে শুটআউট ঘটেছিল, তাতে এই দু’জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মুচিপাড়া ও ময়দান থানার পুলিশ যৌথভাবে তদন্ত করছে।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More