কোচবিহারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য

সকাল সকাল ডেস্ক।

কোচবিহার, ২৯ আগস্ট,  : কোচবিহারে ফের তৃণমূল কর্মী খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় রায়। তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে কোচবিহারের জোরপাটকি এলাকায় মনসা পুজোর নিমন্ত্রণে গিয়েছিলেন সঞ্জয়। সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরবেন বলে ঠিক করেন তিনি। সেই সময় ওই পুজোর বাড়িতে দুই ব্যক্তির মধ্যে অশান্তি চলছিল। সঞ্জয় মিটিয়ে নেওয়ার কথা বলতেই অভিযুক্ত অজয় বর্মনের রাগ গিয়ে পড়ে তাঁর উপর। সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে সঞ্জয়কে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক।

Read More News

Read More