বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের

সকাল সকাল ডেস্ক,

নয়াদিল্লি : ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দিল্লিতে বৃহস্পতিবার সাক্ষাৎ করলেন ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের সঙ্গে। ভারত ও ভেনিজুয়েলার মধ্যে অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে তাঁর অবিচল প্রতিশ্রুতিরও প্রশংসা করেন জয়শঙ্কর। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রড্রিগেজের বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও বৃদ্ধি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর জানান, আজ নয়াদিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। ভারত-ভেনেজুয়েলা সম্পর্কের প্রতি তাঁর দীর্ঘদিনের অঙ্গীকারকে আমি গভীরভাবে গুরুত্ব দিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ আমাদের পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।

Read More News

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More