সত্যের জয় হয়েছে, আবগারি মামলায় আদালতে অব্যাহতি মেলার পর প্রতিক্রিয়া কেজরিওয়ালের

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : আবগারি দুর্নীতি মামলা থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির প্রথম সারির নেতা মণীশ সিসোদিয়াকে অব্যাহতি দিল দিল্লির আদালত। কোনও তথ্য ছাড়াই তাঁদের ওই মামলায় জড়ানোর জন্য সিবিআইকে তিরস্কার করেছে আদালত। বিচারক জানিয়েছেন, চার্জশিটে অনেক ত্রুটি রয়েছে। অভিযোগের স্বপক্ষে কোনও সাক্ষী বা বিবৃতিতে মত পাওয়া যায়নি।

এ দিন আদালতের রায় শোনার পরে অরবিন্দ কেজরিওয়ালের চোখে জল। তিনি বলেন, জীবনভর শুধু সততাই অর্জন করেছি। সত্য সবসময় সামনে আসে। আমি আদালতকে ধন্যবাদ জানাব আমাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য। তাঁর নাম এই মামলায় জড়ানোর বিষয়টিকে তিনি দেশের সবথেকে বড় রাজনৈতিক চক্রান্ত বলে উল্লেখ করেছেন। দলের পাঁচ বড় নেতাকে জেলে ঢুকিয়ে আম আদমি পার্টিকে ধ্বংস করার জন্য এই ফাঁদ পাতা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।

কেজরিওয়াল বলেন, গত কয়েক বছর ধরে আবগারি কেলেঙ্কারি নিয়ে বিজেপি আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। আজ আদালত সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে এবং সমস্ত অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে। আমাদের বিচার বিভাগের উপর আস্থা আছে| সত্যের জয় হয়েছে| দলকে শেষ করার চেষ্টায় সমস্ত শীর্ষস্তরের আম আদমি পার্টির নেতাদের জেলে পাঠানো হয়েছিল, এই পুরো মামলাটি বানানো হয়েছিল, আমি আমার জীবনে কেবল সততা অর্জন করেছি, ভালো কাজ করে ক্ষমতায় এসেছি, কিন্তু মিথ্যা মামলা দিয়ে আমাদের জেলে পাঠানো শোভা পায় না।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোসিয়া, দুই জনেই গ্রেফতার হয়ে জেলে বন্দি ছিলেন। পরে তাঁরা জামিনে ছাড়া পান।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More