নাসিকে মর্মান্তিক দুর্ঘটনা, কুয়োয় গাড়ি পড়ে গিয়ে মৃত ৯

সকাল সকাল ডেস্ক

নাসিক : মহারাষ্ট্রের নাসিকে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। জলভর্তি কুয়োয় গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদের মধ্যে ৬টি শিশু রয়েছে। শুক্রবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ডিন্ডোরি শহরের শিবাজী নগর এলাকায়। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠান থেকে গাড়িতে বাড়ি ফিরছিলেন সবাই। মৃতরা সকলেই ডিন্ডোরি তালুকার ইন্দোর গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাতে ডিন্ডোরির শিবাজী নগরে তাঁদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কুয়োয় পড়ে যায়। দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। ডিন্ডোরি পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে কাছেই জলভর্তি একটি কুয়োয় পড়ে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৃত হলেন সুনীল দত্তু দারগুড়ে (৩২), তাঁর স্ত্রী রেশমা, আশা অনিল দারগুড়ে (৩২) এবং পরিবারের ছয় সন্তান—যাদের মধ্যে সাত থেকে চৌদ্দ বছর বয়সী পাঁচজন মেয়ে এবং এগারো বছর বয়সী একটি ছেলে রয়েছে।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More