উত্থান শেয়ার বাজারে, বাড়ল টাকার দাম

সকাল সকাল ডেস্ক

মুম্বই: শুক্রবার স্বস্তির নিশ্বাস ভারতীয় শেয়ার বাজারে। পড়তি বাজারে কম দামে ভালো শেয়ার কেনার হিড়িকে সপ্তাহের শেষ লেনদেনের দিনে এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী হলো সূচক। এ দিনের বাজার বন্ধ হওয়ার সময় বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৯৬৪.৫৮ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ৭৮,১৫১.৪৫ অঙ্কে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২৬১.৫৫ পয়েন্ট উঠে ২৪,৩৩৪.৩০ অঙ্কে থিতু হয়েছে।

শেয়ার বাজারের পাশাপাশি এ দিন স্বস্তি ফিরেছে মুদ্রার বাজারেও। মার্কিন ডলারের সাপেক্ষে টানা তিন দিন পতনের পর অবশেষে শুক্রবার ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় টাকা। এ দিন ডলারের দাম ১৪ পয়সা কমে হয়েছে ৯৬.২৮ টাকা।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More