গাজা নিয়ে বক্তব্যের জেরে স্ত্রী-সহ হত্যার হুমকি পেয়েছি: নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

সকাল সকাল ডেস্ক

নিউইয়র্ক: গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার জেরে তিনি এবং তাঁর স্ত্রী একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

মার্কিন সাময়িকী রোলিং স্টোন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা সহজ নয়। তবে যখন আপনি বিশ্বাসের জায়গা থেকে মানুষের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তখন তার কিছু পরিণতি মেনে নিতেই হয়।”

তিনি জানান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালীনও একই ধরনের হুমকির মুখে পড়েছিলেন। তাঁর দাবি, ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা এবং গাজায় ফিলিস্তিনি সাধারণ মানুষের প্রাণহানির বিরুদ্ধে সরব হওয়ার পর থেকেই এই ধরনের হুমকি বাড়তে শুরু করে।

মামদানি বলেন, মেয়র পদে দায়িত্ব নেওয়ার আগেই তাঁকে লক্ষ্য করে হুমকি দেওয়া শুরু হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে। শুধু তিনিই নন, গাজা ইস্যুতে তাঁর অবস্থানকে কেন্দ্র করে তাঁর স্ত্রীও সমালোচনা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে, দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে তাঁর বিচার নেদারল্যান্ডসের দ্য হেগে হওয়া উচিত।

তবে পরে তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার কোনও স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। এ ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার মার্কিন কেন্দ্রীয় সরকারের অধীনেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Read More News

কুমিরমুড়ি গ্রামের ছেলে থেকে জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা, রবি রাজ মুর্মুর সাফল্যের গল্প

সকাল সকাল ডেস্ক রাঁচি, ২৪ জুলাই: ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার জাদুগোড়ার কুমিরমুড়ি গ্রামের...

বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণশক্তির দল ঘোষণা অস্ট্রেলিয়ার, ফিরলেন কামিন্স-হ্যাজলউড-লায়ন

সকাল সকাল ডেস্ক বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিজ্ঞদের প্রত্যাবর্তন, পূর্ণশক্তির দল নিয়েই মাঠে...

শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা খতিয়ে দেখলেন অমিত শাহ, সীমান্ত সুরক্ষায় উচ্চপর্যায়ের বৈঠক

সকাল সকাল ডেস্ক শিলিগুড়ি : কেন্দ্রে নতুন সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে ভারত-বাংলাদেশ...

Read More