কাতারের সেনার হেলিকপ্টার ভেঙে পড়ল সমুদ্রে, মৃত ৬, নিখোঁজ ১

সকাল সকাল ডেস্ক

দোহা : রবিবার উপসাগরীয় দেশ কাতার-এর সমুদ্র অঞ্চলে সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন, যার খোঁজে তল্লাশি অভিযান চলছে।

কাতার নিউজ এজেন্সি সূত্রে জানা গিয়েছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় হেলিকপ্টারটিতে হঠাৎ প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। এর জেরেই সেটি সমুদ্রে আছড়ে পড়ে।

কাতার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয় এবং নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে।

এর আগে প্রতিরক্ষা মন্ত্রক জানায়, উড়ানের সময় আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রযুক্তিগত ত্রুটির সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাত আবহে এই দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

Read More News

Read More