কদমা উলিয়ানে শ্রী অরবিন্দ সোসাইটির নতুন মেডিটেশন ও যোগ কেন্দ্রের উদ্বোধন

সকাল সকাল ডেস্ক

চিত্রদীপ ভট্টাচার্য, জামশেদপুর

জামশেদপুরে শ্রী অরবিন্দ সোসাইটির উদ্যোগে কদমা উলিয়ান এ মেডিটেশন সেন্টার ও যোগাভ্যাস কেন্দ্রের  উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রে নিয়মিতভাবে শিশু ও প্রবীণদের জন্য যোগব্যায়াম, মেডিটেশন এবং পাঠচক্রের আয়োজন করা হবে। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বুধবার ও শনিবার ভক্তদের অংশগ্রহণে ধ্যান, প্রার্থনা, পুষ্পার্ঘ্য নিবেদন এবং শ্রী অরবিন্দের আদর্শে আধ্যাত্মিক শিক্ষার সুযোগ থাকবে। বুধবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী অরবিন্দ সোসাইটির চেয়ারম্যান পূরবী ঘোষ এবং ভাইস-চেয়ারম্যান কে. প্রভাকর রাও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ধ্যান, ‘সাবিত্রী’ পাঠ এবং যোগাভ্যাসের আয়োজন করা হয়। শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূরবী ঘোষ, কে. প্রভাকর রাও, সুবীর দাস, চৈতালি সৎপতি, সুব্রত কুণ্ডু, দীপঙ্কর রায়, অমিত রায়, সনৎ পাত্র, মানস সৎপতি, অদিতি রায়, সোমালি আদক, হাসি পাত্র, তাপস চক্রবর্তী, শ্রাবণী কুণ্ডু-সহ অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More