তৃণমূলে ফাটল চওড়া, ঋতব্রতকে বিরোধী দলনেতা চেয়ে স্পিকারকে চিঠি বিদ্রোহীদের
সকাল সকাল ডেস্ক কলকাতা : তৃণমূল কংগ্রেসে এবার বিদ্রোহ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিলেন তৃণমূলের বিদ্রোহীরা। ঋতব্রত ছাড়া ওই চিঠিতে ৫৮ জন বিধায়কের সই রয়েছে। সেখানে শুধু বিরোধী দলনেতা নন, পশ্চিমবঙ্গ বিধানসভায় কারা তৃণমূলের উপদলনেতা হবেন, তা-ও উল্লেখ করা হয়েছে। সন্দীপন সাহা, জাভেদ খান এবং শিউলি সাহার নাম উপদলনেতা হিসাবে প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসাবে চিঠিতে উল্লেখ করা হয়েছে আখরুজ্জামানের নাম। সেই চিঠি গ্রহণ করেছেন স্পিকার। উল্লেখ্য, তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের জমা দেওয়া সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সভানেত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে বর্ষীয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রস্তাবের চিঠিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। এরপর সই জাল বিতর্ক প্রকাশ্যে আসে। সেই ঘটনার তদন্ত করছে সিআইডি।
এবার থেকে মা ক্যান্টিনের নাম হবে ‘মা আহার’ : দিলীপ ঘোষ
সকাল সকাল ডেস্ক কলকাতা : রাজ্যের ‘মা ক্যান্টিন’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘মা-আহার’ রাখা হলো। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি বিপণন এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ এই তথ্য জানিয়েছেন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, এবার থেকে মা ক্যান্টিনের নাম হবে ‘মা আহার’। তবে এই প্রকল্প এবার আরও বৃহত্তর আকারে আত্মপ্রকাশ করতে চলেছে। রাজ্যের সব প্রান্তেই এবার পাঁচ টাকায় মিলবে পেটপুরে আহার। সব মিলিয়ে ৫০০ ‘মা আহার’ কেন্দ্রের কথা ঘোষণা করল সরকার। সেখানেই পাঁচ টাকাতেই পেটপুরে মধ্যাহ্নভোজন সারবেন আমজনতা। একই সঙ্গে ‘মা আহারে’র মেনুতেও বদল আনা হচ্ছে। এবার থেকে ওই ‘মা আহার’ কেন্দ্রগুলি থেকে সপ্তাহে দু’দিন করে মাছ, সপ্তাহে দু’দিন করে ডিম খাওয়ানো হবে। বাকি তিনদিন খাওয়ানো হবে বিশুদ্ধ নিরামিষ আহার। মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল, রাজ্যের কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। অন্তত যে সব প্রকল্পে আমজনতা উপকৃত হন, বরং সেগুলিকে আরও বৃহত্তর আকারে প্রসারিত করা হবে। সেই মতোই নবরুপে ‘মা আহার’ হয়ে আত্মপ্রকাশ করল মা ক্যান্টিন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের গরিব ও দুঃস্থ মানুষদের মাত্র ৫ টাকায় দুপুরের খাবার দেওয়ার জন্য ২০২১ সালে মা ক্যান্টিন প্রকল্পটি চালু করে তৃণমূল সরকার। মমতা জমানায় মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেন, মা ক্যান্টিনে গরিব মানুষদের মাছ-ভাত খাওয়ানো হবে। সেই মতোই সপ্তাহে দু’দিন করে মাছ-ভাত খাওয়ানো শুরু হয় এই কেন্দ্রগুলিতে। এবার মা আহারের সাতদিনের মেনু ঠিক করে দিল শুভেন্দু অধিকারীর সরকার।
বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলে সর্বসম্মত সমর্থন
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের পথে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার-এ বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তাঁকে নেতা নির্বাচিত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বাংলায় শাহকে ও অসমে নাড্ডাকে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব বিজেপির
সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে বিজেপি
মমতার বাড়ির সামনে থেকে উঠল গার্ডরেল
সকাল সকাল ডেস্ক কলকাতা : রাজ্যে ভোটপর্ব মিটেছে। বিপুল ক্ষমতা নিয়ে বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। নিজের গড় ভবানীপুর থেকে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে এই ফলাফলের পর মঙ্গলবার সকাল থেকেই কালীঘাটে পরিবর্তনর হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সুরক্ষার জন্য রাখা গার্ডরেল সরিয়ে দেওয়া হল। সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে আর বাধা নেই। বাইক, গাড়ি অনায়াসে যাতায়াত করছে। তবে মমতার বাড়ির ঠিক সামনে এখনও পুলিশ ক্যাম্প রয়েছে। উল্লেখ্য, সরকার বদলের পর বিধি মেনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ধাপে ধাপে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়। সেই নিয়ম মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গার্ডরেল খোলার কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর। তিনি এখন ন্যূনতম নিরাপত্তা পাবেন। অর্থাৎ জনাকয়েক নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে তাঁর বাড়ির সামনে।
নবান্নে কড়া নিরাপত্তা, ভোট-পরবর্তী অশান্তিতে তৎপর কমিশন
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর
গণনা কেন্দ্রের নিয়মাবলী নিয়ে মালদায় সর্বদলীয় বৈঠক, কড়া নজরদারির বার্তা প্রশাসনের
নির্বাচন পরবর্তী গণনা কেন্দ্রের নিরাপত্তা ও নিয়মাবলী নিয়ে শনিবার মালদায় সর্বদলীয় বৈঠক
রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল ৪ মে, স্ট্রংরুমে নিরাপত্তার নজিরবিহীন কড়াকড়ি কমিশনের
সকাল সকাল ডেস্ক কলকাতা : রাজ্যে দুই দফার বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন সকলের নজর আগামী ৪ মে-র ফলাফল ঘোষণার দিকে। ভোটগ্রহণ শেষ হতেই ইভিএমগুলি পৌঁছে গিয়েছে নির্দিষ্ট স্ট্রংরুমে। গণনার দিন যত এগিয়ে আসছে, স্ট্রংরুমগুলির নিরাপত্তা তত জোরদার করছে নির্বাচন কমিশন। এবার গণনাকেন্দ্রের সংখ্যা আগের তুলনায় কমিয়ে আনা হয়েছে। এবার ৮৭টি কেন্দ্রে ২৯৪টি আসনের ভোট গণনা করা হবে। গণনাকেন্দ্র কমলেও নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। আগে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত থাকলেও, বর্তমানে সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে। স্ট্রংরুমগুলির সুরক্ষায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিধাননগর কলেজের স্ট্রংরুমে রাজারহাট-নিউটাউন, বিধাননগর ও রাজারহাট-গোপালপুর বিধানসভার ইভিএম রাখা হয়েছে। সেখানে সিসিটিভি-র মাধ্যমে কড়া নজরদারির পাশাপাশি তৈরি করা হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম। বহিরাগতদের প্রবেশ ও জমায়েত রুখতে স্ট্রংরুমের বাইরে রাজ্য পুলিশ এবং ভেতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। একইভাবে উত্তর ২৪ পরগনার বারাসত গভর্নমেন্ট কলেজে ১০ কোম্পানি এবং যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের প্রতিটি স্ট্রংরুমের আশপাশের এলাকায় নাকা চেকিং চলছে। কোনো রকম ফাঁকফোকর না রেখে গণনার দিন পর্যন্ত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে।
দার্জিলিং চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারিতে নতুন অতিথির আগমনের প্রস্তুতি, উত্তরবঙ্গে খুশির হাওয়া
সকাল সকাল ডেস্ক শিলিগুড়ি : পর্যটন মরসুমের মাঝেই পাহাড় ও তরাই অঞ্চল থেকে এক বড় সুখবর সামনে এসেছে। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং বেঙ্গল সাফারিতে বেশ কিছু বিরল বন্যপ্রাণী শীঘ্রই জন্ম নিতে চলেছে, যা নিয়ে বন্যপ্রাণ প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে এখানে সিলভার ফিজেন্ট এবং অত্যন্ত বিরল প্রজাতির মিশমি টাকিন অন্তঃসত্ত্বা। বিশেষত, মিশমি টাকিনের মতো বিলুপ্তপ্রায় প্রজাতির সফল প্রজননকে বন্যপ্রাণী সংরক্ষণের দিশায় এক বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে এই চিড়িয়াখানায় ৭টি মিশমি টাকিন এবং ২৩টি সিলভার ফিজেন্ট রয়েছে। এই প্রাণীদের জন্য বিশেষ ডায়েট চার্ট তৈরি করা হয়েছে, যেখানে তাদের ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার দেওয়া হচ্ছে। চিড়িয়াখানা প্রশাসন অন্তঃসত্ত্বা প্রাণীদের জন্য অত্যন্ত শান্ত পরিবেশ নিশ্চিত করেছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা তাদের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। কোনো প্রকার সমস্যা এড়াতে পশুচিকিৎসকরা প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। অন্যদিকে, শিলিগুড়ির বেঙ্গল সাফারিতেও ভালো খবর পাওয়া গেছে। এখানকার একটি স্ত্রী হিমালয়ান ব্ল্যাক বিয়ার বা কালো ভাল্লুক অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত মিলেছে। সাফারির অধিকর্তার মতে, ভাল্লুকের গর্ভাবস্থা সাধারণত আট থেকে নয় মাস হয়, তবে জন্ম না হওয়া পর্যন্ত কোনো পরিস্থিতি নিয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করছেন যে, যদি এই প্রজনন সফল হয় তবে এটি কেবল জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেই বড় সাফল্য হবে না, বরং উত্তরবঙ্গের পর্যটনকেও এক নতুন গতি প্রদান করবে।
যাদবপুরের জনসভা থেকে তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রী মোদীর
Narendra Modi slams Trinamool Congress from Jadavpur rally