গম্ভীরের পর কোহলি, উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিরাট কোহলি

সকাল সকাল ডেস্ক,

উজ্জ্বয়িনী : নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ রবিবার। তার আগে শুক্রবারই মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন গৌতম গম্ভীর। আর শনিবার পুজো দিলেন বিরাট কোহলিও। এদিন মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন কোহলি। দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দির। নিরাপত্তারক্ষী এবং সেবায়তদের সঙ্গে মন্দিরের গর্ভগৃহে যান কোহলি। পুজো দেওয়ার সময় কোহলির মুখে শোনা গিয়েছে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি। কোহলির সঙ্গে গিয়েছিলেন ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদবও।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা মতো ব্যাট করতে পারেননি। ভারতও ম্যাচ হেরে যায়। রবিবার ইন্দোরে সিরিজের তৃতীয় ম্যাচ। তার আগেই শনিবার মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন কোহলি।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More