সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন: ইউক্রেনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য আদান-প্রদান পুরোপুরি বন্ধ করে দিয়েছে—এমন জল্পনা সরাসরি উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানান, ওয়াশিংটন এখনও কিয়েভকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে এবং গোয়েন্দা তথ্য ভাগ করে নিচ্ছে। তবে এই সহায়তার মূল লক্ষ্য হলো রক্তক্ষয়ী সংঘাতের একটি স্থায়ী ও চূড়ান্ত অবসান ঘটানো।
ইউক্রেনকে সামরিক ও গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করা নিয়ে ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “না, আমরা এমন কিছু বন্ধ করিনি। আমরা তাদের সাহায্য করেছি। কিন্তু বাস্তবে আমরা তাদের এমনভাবে সাহায্য করছি যাতে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়। আমরা গোয়েন্দা তথ্য ভাগ করছি। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক। তাই যুদ্ধ থামাতে আমরা ইউক্রেন এবং রাশিয়া—উভয় পক্ষের সঙ্গেই একযোগে কাজ চালিয়ে যাচ্ছি।”
পরিস্থিতির জটিলতা এবং দুই দেশের মধ্যকার গভীর মানসিক দূরত্বের কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, “আমার বিশ্বাস পুতিন ও জেলেনস্কি উভয়েই যুদ্ধ শেষ করতে চান। কিন্তু ঠিক কোন পথে হেঁটে সেই জায়গায় পৌঁছানো সম্ভব, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। দুই তরফের মধ্যে তীব্র ক্ষোভ ও পারস্পরিক বিদ্বেষ জমে রয়েছে… তবে আমরা তাঁদের সেই যুদ্ধবিরতি ও সমাধানের জায়গায় নিয়ে যাব।”
No Comment! Be the first one.