মঙ্গলবার নদিয়ায় জোড়া পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল সকাল ডেস্ক

নদিয়া, ১৩ অক্টোবর : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। উৎসবের আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজো উদ্বোধনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও একের পর এক পুজোর উদ্বোধন করছেন তিনি। সেই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নদিয়ায় এসে দুটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এ দিন হেলিকপ্টারে করে রানাঘাটের ছাতিমতলা মাঠে অবতরণ করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি সরাসরি রানাঘাটের চাঁদের পল্লি দুর্গোৎসব প্রাঙ্গণে পৌঁছন। সেখানে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁকে ঘিরে পুজো উদ্যোক্তা ও উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়।

রানাঘাটে পুজো উদ্বোধনের পর ফের হেলিকপ্টারে করে কল্যাণীর উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানেও একটি দুর্গাপুজোর উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তাঁর। এরপর কল্যাণী থেকে বনগাঁর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। দুর্গাপুজোর আগে রাজ্যের বিভিন্ন জেলার পুজো উদ্বোধনের মাধ্যমে উৎসবের প্রস্তুতিতে অংশ নিচ্ছেন তিনি।

দুর্গাপুজোকে কেন্দ্র করে এখন রাজ্যজুড়েই উৎসবের প্রস্তুতি তুঙ্গে। পুজো মণ্ডপের শেষ মুহূর্তের কাজ থেকে শুরু করে আলোকসজ্জা ও নানা আয়োজন—সব মিলিয়ে ব্যস্ততা বাড়ছে পুজো উদ্যোক্তাদের মধ্যে। এই আবহেই বিভিন্ন জেলায় পুজো উদ্বোধনের কর্মসূচি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলেও তৈরি হয়েছে আগ্রহ।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More