এনডিএ-র ‘মঙ্গল মিলন’ বৈঠকে সংসদের কৌশল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : সংসদের চলতি অধিবেশনকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সংসদীয় দলের সাপ্তাহিক বৈঠক ‘মঙ্গল মিলন’ অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সংসদ ভবনের গ্রন্থাগার ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে আয়োজিত এই বৈঠকে জোটের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ এনডিএ-র বিভিন্ন শরিক দলের সাংসদরা অংশ নেন। চলতি সংসদ অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, সরকারের আইন প্রণয়ন সংক্রান্ত কর্মসূচি এবং জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

এদিনের বৈঠকে সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-এ যোগ দেওয়া কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়ও উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সারিতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বসতে দেখা যায়, যা রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বা কী কী আলোচনা হয়েছে, সে বিষয়ে এনডিএ নেতৃত্বের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাজনৈতিক মহলের ধারণা, সংসদের চলমান ইস্যু, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং জোটের সাংগঠনিক সমন্বয় নিয়েই মূলত আলোচনা হয়েছে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

Read More