সকাল সকাল ডেস্ক
কলকাতা : আরও পাঁচ পুলিশ কর্তাকে বদলি করল নির্বাচন কমিশন। বুধবার সকালে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে বদল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নতুন সকলকে দায়িত্ব নিতে বলা হয়েছে।
ভোটের আবহে লাগাতার রাজ্য পুলিশে রদবদল। ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরাল নির্বাচন কমিশন। এ বার একসঙ্গে রাজ্যের পাঁচ জায়গায় ডিআইজি বদল। রাঠৌর অমিতকুমার ভারতকে আনা হলো রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করে, অজিত সিং যাদব হলেন মুর্শিদাবাদের ডিআইজি, শ্রীহরি পাণ্ডে ডিআইজি বর্ধমান হলেন, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ করা হলো কঙ্কর প্রসাদ বারুইকে, ডিআইজি জলপাইগুড়ি হয়েছেন অঞ্জলি সিং। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার মধ্যে এই পাঁচ জনকে নতুন দায়িত্ব নিতে হবে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার একাধিক জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।
No Comment! Be the first one.