‘দ্য ব্লাফ’-এ নতুন ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া

সকাল সকাল ডেস্ক

মুম্বই : বলিউড থেকে হলিউড সর্বত্র নিজস্ব ঘরানার ছাপ রেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া| এবার তাঁর আসন্ন বিদেশি ছবি ‘দ্য ব্লাফ’-এর আনুষ্ঠানিক ঘোষণা হলো। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ছবির প্রথম পোস্টার, যা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রুশো ব্রাদার্স প্রযোজিত এবং ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স পরিচালিত এই ছবির কাহিনি আঠারোশো শতকের পটভূমিতে নির্মিত। ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করছেন এরসেল বোডেন নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। প্রকাশিত পোস্টারে হাতে তলোয়ার নিয়ে এক সাহসী ও দৃঢ়চেতা রূপে ধরা দিয়েছেন তিনি। জানা গেছে, ছবির কাহিনি কুখ্যাত নারী জলদস্যু ‘ব্লাড মেরি’-র জীবন থেকে নেওয়া।

প্রিয়াঙ্কার এই নতুন রূপ দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। উল্লেখ্য, ‘দ্য ব্লাফ’ আগামী ২৫ ফেব্রুয়ারি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More