সকাল সকাল ডেস্ক
ইসলামাবাদ: পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার বান্নু জেলায় গোপন সূত্রের ভিত্তিতে পাকিস্তান পুলিশ ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে এই অভিযান চালায়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতেই জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। তবে কয়েকজন জঙ্গি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। পলাতক জঙ্গিদের খোঁজে অভিযান এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। ঘটনাস্থল থেকে পাঁচটি কালাশনিকভ রাইফেল, দশটি ম্যাগাজিন, পাঁচটি ব্যান্ডোলিয়ার, দুটি হ্যান্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, শুধু জঙ্গিরাই নয়, তাদের সহযোগী ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
No Comment! Be the first one.