দিল্লিতে পাথর-হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩, ধৃতের সংখ্যা বেড়ে ১৬

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : দিল্লির তুর্কমান গেটে পুলিশের ওপর পাথর-হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহম্মদ নাভেদ, মহম্মদ ফৈজ এবং মহম্মদ উবাইদুল্লাহ নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর পাথর-হামলার ঘটনায় অভিযুক্ত এই তিনজন।

উল্লেখ্য, সম্প্রতি দিল্লির তুর্কমান গেটে বেআইনি দখলদারির বিরুদ্ধে বড়সড় অভিযান চালায় দিল্লি এমসিডি। সেই অভিযান চলাকালীন পুলিশের ওপর হামলা চালানো হয়, কর্তব্যরত পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। সেই হামলায় ৫ জন পুলিশ কর্মী জখম হন। সেই হামলার তদন্তে নেমে শনিবার পর্যন্ত ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল হওয়া ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More