সমীক্ষা: ব্যাংকে রাখতে হবে ন্যূনতম কত টাকা?

সকাল সকাল ডেস্ক।

কলকাতা, ১ সেপ্টেম্বর : ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে আপনার কত ব্যালেন্স রাখতে হবে? মাঝে মাঝে ওঠানামা করে হিসেবটি। ‘স্টক মার্কেট ডায়েরিজ’-এর নামে একটি সমীক্ষা (আগস্ট ২০২৫ আপডেট) এ ব্যাপারে আগ্রহীদের তথ্য পরিবেশন করেছে।

এতে দেখা যাচ্ছে—

শূন্য ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে ভারতের স্টেট ব্যাংক, কানাড়া এবং ব্যাংক অব ইন্ডিয়ায় (কার্যকরভাবে ₹০)।

বেসরকারি ব্যাংকের মধ্যে *এইচডিএফসি ₹২,৫০০ (গ্রামীণ অঞ্চলে), ₹১০,০০০ (মেট্রো অঞ্চলে Hi), *আইসিআইসিআই ₹২,৫০০ (গ্রামীণ অঞ্চলে), ₹১৫,০০০ (মেট্রো অঞ্চলে), *অ্যাক্সিস ব্যাংকে ₹২,৫০০ (গ্রামীণ অঞ্চলে), ₹১২,০০০ (মেট্রো অঞ্চলে), *কোটাক: ₹২,৫০০ (গ্রামীণ অঞ্চলে), ₹৫০,০০০ (মেট্রো অঞ্চলে, বিভিন্ন ধরণের প্রকল্পে)।

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের মধ্যে

*ব্যাংক অফ বরোদা: ₹৫০০ (গ্রামীণ অঞ্চলে), ₹২,০০০ (মেট্রো অঞ্চলে), *পিএনবি ₹১,০০০ –₹১০,০০০,

*ইউনিয়ন ব্যাংক: ₹২৫০ – ₹১,০০০, *আইডিবিআই: ₹২,৫০০ – ₹১০,০০০।

দ্রষ্টব্য: আইসিআইসিআই সম্প্রতি নতুন অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স ₹৫০,০০০-এ উন্নীত করেছে (আগস্ট ২০২৫)।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More