মাঝরাতে ছেঁড়া হল মমতার পোস্টার, গড়ফা থানায় অভিযোগ দায়ের তৃণমূলের

সকাল সকাল ডেস্ক।

কলকাতা, ৬ জুলাই : রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো একুশে জুলাইয়ের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। কলকাতার আনোয়ার শাহ কানেক্টরের উপর জনপ্রিয় বাজারের উল্টো দিকের ঘটনা।

শীতলা মন্দিরের কাছে মণ্ডল ব্রিজ সংলগ্ন এলাকায় একুশে জুলাইয়ের পোস্টার লাগিয়েছিলেন দলের কর্মী-সমর্থকরা। সেখানেই একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ বিজেপি-সিপিএমের দিকে। যা নিয়ে ইতিমধ্যেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন এলাকার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর-সহ তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা। জমা দেওয়া হয় সিসিটিভি ফুটেজও।

১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কথায়, “আলো লাগানো বড় মাপের পোস্টার লাগানো হয়েছিল। সকালে দেখা যায় মুখ্যমন্ত্রীর ছবি লাগানো সেই ব্যানার ফালাফালা করে কেটে ফেলা হয়েছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে দেখা যায় সাড়ে ১২টার কিছু পরে মধ্যবয়স্ক কয়েকজন ব্যানার ছিঁড়ে দেয়। আমরা থানার ওসির কাছে একটা স্মারকলিপি দিয়েছি। যাতে ব্যবস্থা নেওয়া হয়। তার কারণ এর আগে এমনটা এই এলাকায় ঘটেনি।”

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More