জি এস টি সংস্কার প্রতিটি নাগরিকের জন্য এক বড় জয়: সীতারামন

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি,। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, পণ্য ও পরিষেবা কর (জি এস টি) সংস্কার দেশের প্রতিটি নাগরিকের জন্য এক বড় জয়। তিনি জানান, আগে যে ৯৯ শতাংশ জিনিসের উপর ১২ শতাংশ হারে জি এস টি বসত, সেগুলি এখন মাত্র ৫ শতাংশ জি এস টি-র আওতায় এসেছে।

তামিলনাড়ুর চেন্নাইয়ে ‘উদীয়মান ভারতের জন্য কর সংস্কার’ শীর্ষক ব্যবসা ও শিল্প সংস্থার যৌথ সম্মেলনে বক্তব্য রাখার সময় অর্থমন্ত্রী এ কথা বলেন। সীতারামন জানান, এই পরিবর্তন নির্ধারিত সময়ের অনেক আগেই কার্যকর করা হচ্ছে। প্রতিটি রাজ্যের উৎসবের দিকটি মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীপাবলির আগে জি এস টি সংস্কার চালুর নির্দেশের অনেক আগেই তা প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জি এস টি সংস্কারের প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, মানুষ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি প্রয়োজনীয় জিনিসে এই সংস্কারের সুফল মিলবে। তিনি বলেন, বড় পদক্ষেপ হিসেবে ৯৯ শতাংশ পণ্যে জি এস টি কমিয়ে মাত্র ৫ শতাংশ করা হয়েছে। সীতারামন আরও জানান, নতুন জি এস টি সংস্কার আগামী ২২ সেপ্টেম্বর, নবরাত্রির প্রথম দিন থেকে কার্যকর হবে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More