‘খালি হাতে আসব, তা হয় নাকি!’ ভবানী ভবনে পুলিশের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর

সকাল সকাল ডেস্ক

কলকাতা

কলকাতার ভবানী ভবনে পুলিশকর্মীদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের বেতন, ভাতা, নিয়োগ পরিকাঠামো সংক্রান্ত ক্ষোভ দূর করতে তিনি একগুচ্ছ পদক্ষেপের কথা জানান। অনুষ্ঠানে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবেন, এটা হয় নাকি? পরে আরও দেব, ভালভাবে কাজ করুন।

সবচেয়ে বড় ঘোষণা হল আগামী কয়েকটি অর্থবর্ষে ধাপে ধাপে লক্ষ নতুন পুলিশকর্মী নিয়োগ। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রতি এক লক্ষ জনসংখ্যায় পুলিশকর্মীর সংখ্যা জাতীয় গড়ের তুলনায় অনেক কম। সেই ঘাটতি পূরণে উত্তরপ্রদেশের মডেল অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া জোরদার করার কথা জানান তিনি। আইনি জটিলতায় আটকে থাকা প্রায় ৪৭ হাজার শূন্যপদ দ্রুত পূরণের পথও এখন পরিষ্কার হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ হাজার কনস্টেবলকে দুর্গাপুজোর আগেই বিভিন্ন জেলায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে।

পুলিশকর্মীদের আর্থিক সুবিধার ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। রাজ্য গঠিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ হাতে পেলেই তা দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। একই সঙ্গে কেন্দ্র রাজ্যের ডিএ ব্যবধান কমাতে আগামী অক্টোবর মাস থেকে অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকা ,৫০০ টাকার রেশন ভাতা বাড়িয়ে ,০০০ টাকা করা হবে, যা পুজোর মাস থেকেই কার্যকর হবে।

রাজ্যের তদন্ত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) আদলে গঠন করা হবে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ) পাশাপাশি পুলিশের প্রায় হাজার পুরনো বিমাবিহীন যানবাহন পর্যায়ক্রমে বদলে নতুন আধুনিক গাড়ি আনার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের ৫৫২টি থানার মধ্যে ২৫০ থেকে ৩০০টি থানার পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিশেষ আর্থিক সহায়তার আবেদন জানানো হবে। এছাড়া গুজরাতের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় এবং অসমের তেজপুরে বিএসএফএর প্রশিক্ষণ কেন্দ্রে পুলিশকর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।কর্মীদের বদলি নীতিতেও আনা হচ্ছে মানবিক পরিবর্তন। মহিলা কনস্টেবলদের নিজ জেলায় এবং মহিলা আধিকারিকদের পার্শ্ববর্তী জেলায় পোস্টিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় নিজ জেলা থেকে বাইরে কর্মরত পুলিশকর্মীদেরও পর্যায়ক্রমে স্বজেলায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আবাসন, চিকিৎসা, ক্রীড়া সুবিধা এবং কর্মীদের সামগ্রিক কল্যাণে একটি অরাজনৈতিক ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে। একাকী প্রবীণ নাগরিকদের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের পুরনো নাগরিক সহায়তা প্রকল্পও ফের চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

Read More News

আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপে অন্তর্বর্তী স্থগিতাদেশ, একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : দেশজুড়ে বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভে অংশগ্রহণকারী প্রতিবাদকারীদের...

প্রধানমন্ত্রীর পোস্ট অপসারণের ঘটনায় ক্ষমা চাইল মেটা, প্রযুক্তিগত ত্রুটির কথা জানাল সংস্থা

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সামাজিক মাধ্যমের পোস্ট সাময়িকভাবে...

হাসপাতাল থেকে ছুটি পেয়েই রাজঘাটে সোনম ওয়াংচুক, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : গুরুগ্রামের মেদান্তা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই দিল্লির রাজঘাটে...

Read More