কাইমুরে বজ্রপাতে তিন মহিলার মৃত্যু

সকাল সকাল ডেস্ক।

পাটনা, ১ সেপ্টেম্বর  : বিহারের কাইমুর জেলার মোহানিয়া থানা এলাকার দানিয়ালপুর কুরুই গ্রামে হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয়েছে তিন মহিলার। সোমবার মাঠে কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তিন মহিলার মৃত্যু হয়, আরও চারজন গুরুতর দগ্ধ হন। নিহতরা হলেন কুমারী দেবী, প্রেমশীলা দেবী, মাংরি দেবী । একই ঘটনায় মীরা দেবী , জানকী দেবী , কুন্তী দেবী, গীতা দেবী আহত হয়েছেন।

সকল মহিলা একই গ্রামের বলে জানা গেছে। গ্রামবাসীরা দ্রুত আহতদের মোহানিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, চার মহিলার অবস্থা এখনও আশঙ্কাজনক।

মোহনিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, দুর্ঘটনায় তিনজন মহিলার মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভাবুয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More