ইরাকের শপিংমলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ৬০

সকাল সকাল ডেস্ক

বাগদাদ : ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। যার ফলে জীবন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ৬০ জন। পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি হাইপার–মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন নিখোঁজ। রাতভর আল-কুতের একটি পাঁচতলা মার্কেটে আগুন লাগে, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার শহরের একজন স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, “আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি, যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে, কিন্তু একজনের দেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।” অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে প্রদেশের গভর্নর বলেছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। বুধবার গভীর রাতে হাইপার মলে আগুন লাগে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More