জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা, তীব্রতা ৬.৩

সকাল সকাল ডেস্ক

নিকোলস্কি: জোরালো ভূমিকম্প আলাস্কায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। জানা গিয়েছে, সোমবার ভোররাতে আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জের কাছে অনুভূত হয় কম্পন। কোনও হতাহতের খবর এখনও মেলেনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার নিকোলস্কি এলাকা থেকে প্রায় ৯৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আচমকা কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

এ দিন আলাস্কায় হওয়া কম্পনের গভীরতা ছিল ১৯.৯ কিলোমিটার। ভূমিকম্পের উৎসস্থল মাটির অগভীর স্তরে হওয়ার কারণে বেশ জোরালো কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়াও, কিছুক্ষণ পরে এলাকায় একটি অনুকম্পন রেকর্ড করা হয়েছে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More