তিন বছর পর দেশে ফিরছে আইপিএল নিলাম, ডিসেম্বরে আসর গোয়ায়

সকাল সকাল ডেস্ক

দীর্ঘ তিন বছর পর ফের ভারতের মাটিতে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। আগামী ডিসেম্বরে আইপিএলের মেগা বা মিনি নিলামের আসর বসবে গোয়ায়। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। এর ফলে টানা তিন বছর বিদেশে আইপিএল নিলাম আয়োজনের পর ফের দেশে ফিরছে তারকা ক্রিকেটারদের এই নিলামপর্ব।

গত তিন মরসুমে ভারতের বাইরে আয়োজন করা হয়েছিল আইপিএলের নিলাম। ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেড্ডা এবং ২০২৬ সালে আবু ধাবিতে বসেছিল নিলামের আসর। এবার সেই ধারা বদলে সৈকত শহর গোয়াকে বেছে নিয়েছে বিসিসিআই। দেশে নিলাম ফেরানোর বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, টানা তিন বছর বিদেশে নিলাম আয়োজনের পর এবার তা ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়াতেই হবে আগামী আইপিএলের নিলাম।

এদিকে নিলামের প্রস্তুতির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে বিসিসিআই। আলোচনার অন্যতম বিষয় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। এই নিয়ম নিয়ে অতীতে একাধিক ক্রিকেটার ও বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। বিসিসিআইয়ের গভর্নিং কাউন্সিলের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সাইকিয়া জানিয়েছেন, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সমস্ত ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে লিখিত মতামত চাওয়া হয়েছে। তাদের পরামর্শ পাওয়ার পরই নিয়মটি রাখা হবে, না কি পরিবর্তন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।

আগামী আইপিএলের সূচিতেও পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে। বিশেষ করে মে মাসের অতিরিক্ত গরম ও প্রতিকূল আবহাওয়া এড়াতে প্রতিযোগিতা কিছুটা আগে শুরু করে দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ১০ মার্চের মধ্যে আইপিএল শুরু হতে পারে। একই সঙ্গে ১৫ মে-র মধ্যে ফাইনাল শেষ করার লক্ষ্যও রাখা হয়েছে। তবে প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিসিসিআই।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More