পদত্যাগ সার্বিয়ার রাষ্ট্রপতি আলেক্সান্ডার ভুচিচের

সকাল সকাল ডেস্ক

বেলগ্রেড: সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুসিচ রবিবার জানিয়েছেন, তিনি তাঁর পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। রুশ বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ভুসিচ রাষ্ট্রপতি কার্যালয়ের বাইরে সমবেত সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। ২০১৭ এবং ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর জয়ের সময় সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং এরপর কার্যালয়ের ভেতরে চলে যান।

নথিতে স্বাক্ষর করার আগে ভুসিচ বলেন, “সার্বিয়া প্রজাতন্ত্রের সংবিধানের ১১৬ অনুচ্ছেদের ৫ নং ধারা অনুসারে, আমি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি।”

তিনি আরও জানান, সোমবার তিনি সংসদের স্পিকার অ্যানা বার্নাবিচের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ডিসেম্বরের শেষের মধ্যে দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

Read More News

Read More