লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ, ফের কাশ্মীর ইস্যুতে সরব বিক্ষোভকারীরা

সকাল সকাল ডেস্ক

লন্ডন : জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা দিনটিকে ‘ইয়ৌম-এ-ইস্তেহসাল কাশ্মীর’ বা ‘কাশ্মীর শোষণ দিবস’ হিসেবে পালন করে এবং কাশ্মীর ইস্যুতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের রাষ্ট্রপতির আদেশে সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদের অধিকাংশ বিধান কার্যত বাতিল করা হয়। এর ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করা হয়। ভারত সরকারের দাবি, এই সিদ্ধান্তের পর থেকে জম্মু ও কাশ্মীরে আগের তুলনায় শান্তি ও উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দুনিয়া নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা কাশ্মীর ও পাকিস্তানের পতাকা প্রদর্শন করেন। তাঁদের একাংশ দাবি করেন, কাশ্মীরকে পাকিস্তানের অংশ করার লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে পাকিস্তান ও কাশ্মীরবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগও তোলা হয়।

বিক্ষোভকারীরা কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আবেদন জানান। এই কর্মসূচিতে ব্রিটিশ-কাশ্মীরি ও পাকিস্তানি সম্প্রদায়ের বহু মানুষ অংশ নেন।

উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে প্রতি বছর ৫ আগস্ট পাকিস্তান-সমর্থিত বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিদেশের একাধিক শহরে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More