দুই মরসুম পর আবার ইতালিয়ান কাপের ফাইনালে উঠল ইন্টার মিলান

সকাল সকাল ডেস্ক,

মিলান : ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইন্টার মিলান। কোমোকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল তারা। সান সিরোয় মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে জিতেছে ইন্টার। কোমোর মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।

প্রথমার্ধে বাতুরিনা ও দা কুঁহার গোলে ২-০ গোলে এগিয়ে থেকে বেশ ভালো অবস্থানে ছিল কোমো। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে প্রথমবার ইন্টারের কালহানোগ্লু গোল করে ব্যবধান কমান। ৮৬ মিনিটে কালহানোগ্লু আবার গোল করে সমতা টানেন। তিনিই হন ম্যাচের নায়ক। এরপর নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ।

ইন্টার মিলান ফাইনালে খেলবে লাৎসিও কিংবা আতালান্তার বিপক্ষে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More