নেপালি কংগ্রেসে ভাঙন রুখতে নেতাদের মধ্যে অচলাবস্থা অব্যাহত
Deadlock continues among leaders to prevent split in Nepali Congress
দিল্লিতে পাথর-হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩, ধৃতের সংখ্যা বেড়ে ১৬
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : দিল্লির তুর্কমান গেটে পুলিশের ওপর পাথর-হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহম্মদ নাভেদ, মহম্মদ ফৈজ এবং মহম্মদ উবাইদুল্লাহ নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর পাথর-হামলার ঘটনায় অভিযুক্ত এই তিনজন। উল্লেখ্য, সম্প্রতি দিল্লির তুর্কমান গেটে বেআইনি দখলদারির বিরুদ্ধে বড়সড় অভিযান চালায় দিল্লি এমসিডি। সেই অভিযান চলাকালীন পুলিশের ওপর হামলা চালানো হয়, কর্তব্যরত পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। সেই হামলায় ৫ জন পুলিশ কর্মী জখম হন। সেই হামলার তদন্তে নেমে শনিবার পর্যন্ত ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং ভাইরাল হওয়া ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।
ছত্তিশগড়ে হেলথকেয়ার পরিকাঠামো মজবুত করতে এসইসিএলের চুক্তি
SECL signs agreement to strengthen healthcare infrastructure in Chhattisgarh
হিমাচল প্রদেশ হাই কোর্টে ফের বোমা হামলার হুমকি, মিললো না কিছুই
সকাল সকাল ডেস্ক শিমলা : হিমাচল প্রদেশ হাই কোর্টে ফের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত সূত্র থেকে একটি ই-মেলের মাধ্যমে এই হুমকি আসে, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড আদালত চত্বরে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। তবে কয়েক ঘণ্টার তল্লাশির পর কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকি ই-মেলটি হাই কোর্টের অফিসিয়াল ই-মেলে আসে। বিষয়টি জানাজানি হতেই আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়| শিমলার পুলিশ সুপার জানান, হুমকিটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যদিও আপাতত কোনও বিপদের ইঙ্গিত মেলেনি, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নজরদারি বাড়ানো হয়েছে। হুমকি পাঠানো ই-মেলের উৎস ও প্রেরকের পরিচয় জানতে সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার হিমাচল প্রদেশের হাই কোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অতীতের প্রতিটি ক্ষেত্রেই তল্লাশিতে কোনও বিস্ফোরক মেলেনি, তবে প্রশাসনকে বড় পরিসরে নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়েছে এবং বিচারকার্য সাময়িকভাবে ব্যাহত হয়েছে। গত বছর জুলাই মাসে শিমলা, নাহান, চাম্বা, কুল্লু ও কিন্নৌরের আদালত চত্বর এবং সোলান জেলার একটি স্কুলেও একই ধরনের ই-মেল হুমকি দেওয়া হয়েছিল। সেবারও বিস্তৃত তল্লাশির পর কিছু উদ্ধার হয়নি।
প্যারিসে জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের সঙ্গে ইন্দো-প্যাসিফিকের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা জয়শঙ্করের
Jaishankar discusses Indo-Pacific challenges with Germany, France and Poland in Paris
ভারত ভেনেজুয়েলার ভালো চায়, মন্তব্য জয়শঙ্করের
সকাল সকাল ডেস্ক লুক্সেমবার্গ সিটি : ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। লুক্সেমবার্গ-এর উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ফাঁকে জয়শঙ্কর বলেন, “আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, কিন্তু আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করব, তারা যেন এখন আলোচনায় বসে এমন একটি অবস্থানে পৌঁছায় যা ভেনিজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার স্বার্থে হবে। কারণ দিনের শেষে এটাই আমাদের প্রধান উদ্বেগ। আমরা চাই ভেনিজুয়েলা এমন একটি দেশ হিসেবে থাকুক, যার সঙ্গে বহু বছর ধরে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা চাই ঘটনার গতিপ্রবাহ যেদিকেই যাক না কেন, সেখানকার মানুষ যেন ভালো থাকে।” প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “কিছু ব্যতিক্রম তো আছেই। আমাদের জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্কটি ব্যতিক্রম। এই যুগে বিশ্বে এমন কোনও দেশ দেখান, যারা তাদের প্রতিবেশীর বিরুদ্ধে পাকিস্তানের মতো নীতি অনুসরণ করেছে। এটি একটি অত্যন্ত অপ্রীতিকর বাস্তবতা, কিন্তু আমরা তা উপেক্ষা করতে পারি না। আমাদের নীতিগুলো এমনভাবে তৈরি করতে হবে যে, ঠিক আছে, সেই নির্দিষ্ট প্রতিবেশী এমনই হবে। যারা আমাদের সঙ্গে কাজ করতে এবং সহায়ক ও ইতিবাচক হতে ইচ্ছুক, তাদের সঙ্গে আমাদের সেভাবেই মনোভাব রাখতে হবে। আর যারা পাকিস্তানের মতো কাজ করে, তাদের সঙ্গে আমাদের ভিন্নভাবে মোকাবিলা করতে হবে।”
দূষিত জলে ইন্দোরে মৃতের সংখ্যা বেড়ে ১৮, ভেন্টিলেশনে ৩
সকাল সকাল ডেস্ক ইন্দোর : দূষিত জলের জন্য মধ্যপ্রদেশের ইন্দোরে ভাগীরথপুরা এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ১৮-তে পৌঁছেছে। আরও এক প্রবীণ মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতার নাম হরকুভার ঘুরাইয়া (৮০), কুলকার্নি ভট্টার বাসিন্দা। বর্তমানে ১৬ জন আইসিইউ-তে ভর্তি, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং ভেন্টিলেশনে রাখা হয়েছে। বুধবার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩০ ডিসেম্বর থেকে ওই প্রবীণার বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। একাধিকবার চিকিৎসা নেওয়ার পরও অবস্থার অবনতি হলে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, দূষিত জলই মৃত্যুর কারণ, যদিও বিষয়টি তদন্তাধীন। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নলকূপের জল ব্যবহার বন্ধ করে বোতলজাত ও আর-ও জল ব্যবহার করছেন বাসিন্দারা ও দোকানদাররা। এদিকে প্রশাসন ও স্বাস্থ্য দফতরের দল আইসিএমআর-এর বিশেষ কিটের মাধ্যমে বাড়ি বাড়ি সমীক্ষা চালাচ্ছে। জল পরীক্ষার নমুনাও সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে পানীয় জলের লাইনে নিকাশির জল মিশে যাওয়ার আশঙ্কা করা হলেও চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
আহমেদাবাদ ও রাজকোটের আদালতে বোমার হুমকি, ছড়ালো আতঙ্ক!
সকাল সকাল ডেস্ক আহমেদাবাদ : গুজরাটের আহমেদাবাদ ও রাজকোটের আদালতে বোমার হুমকির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিটি সিভিল কোর্টকে নিশানা করে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে আহমেদাবাদে সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং পুরো আদালত চত্বর জুড়ে ব্যাপক তল্লাশি চালান। এদিনই রাজকোট জেলা আদালতও বোমার হুমকি পায়। বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড, এসওজি এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়। সতর্কতা হিসাবে, আদালত চত্বর খালি করা হয় এবং একটি বিশদ অনুসন্ধান অভিযান চালানো হয়। নিরাপত্তা কঠোর করা হয়েছে এবং পুলিশ সম্ভাব্য সব সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করছে।
জন্মদিনে মমতা দিদি-কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, তৃণমূল নেত্রীর দীর্ঘায়ু কামনা মোদীর
সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি ও কলকাতা : “দিদি” সম্বোধন করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল নেত্রীর দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রতিবারই মমতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যথা হল না এবারও। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি-কে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।” রাজনৈতিক মহলের মতে, রাজনীতিতে বিভেদ সত্ত্বেও মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সৌজন্যের নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদী।
সূর্যের সবচেয়ে কাছে পৃথিবী, শনিবার পূর্ণিমার চাঁদ দেখাবে সুপারমুনের মতো
সকাল সকাল ডেস্ক ভোপাল : জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য শনিবারটি বিশেষ। এদিন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছের অবস্থানে পৌঁছচ্ছে, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘পেরিহেলিয়ন’ বলা হয়। শনিবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কমে দাঁড়াবে প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিলোমিটার। মধ্যপ্রদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানপ্রচারক সারিকা ঘারু জানান, ডিম্বাকৃতি কক্ষপথে আবর্তনের ফলে গ্রহ-উপগ্রহগুলি বছরে একবার সবচেয়ে কাছের অবস্থানে আসে। নতুন বছরের শুরুতেই সেই বিরল মুহূর্ত দেখা যাচ্ছে। অন্যদিকে, শনিবার পূর্ণিমার চাঁদ পৃথিবীর তুলনামূলকভাবে কাছাকাছি থাকায় আকাশে তা সুপারমুনের মতো বড় ও উজ্জ্বল দেখাবে। যদিও চাঁদ ১ জানুয়ারিই পৃথিবীর সবচেয়ে কাছে ছিল, ফলে একে পুরোপুরি সুপারমুন বলা যাবে না। পূর্ণিমার রাতে চাঁদ মিথুন রাশিতে অবস্থান করে সন্ধ্যায় উদিত হয়ে সারা রাত আকাশে দৃশ্যমান থাকবে।