মন্ত্রী শিল্পি তির্কির সঙ্গে সাক্ষাৎ করলেন ইউনেস্কোর কো-চেয়ারপার্সন
সকাল সকাল ডেস্ক। রাঁচিইউনেস্কোর কো-চেয়ারপারসন এবং সিদো-কানহু মুর্মু বিশ্ববিদ্যালয়, দুমকা-র প্রাক্তন উপাচার্য ডঃ সোনাঝারিয়া মিন্জ মঙ্গলবার কৃষিমন্ত্রী শিল্পি নেহা তির্কির বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের সময় ঝাড়খণ্ডের আদিবাসী সমাজ, ভাষা-সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী সম্পদের প্রসঙ্গে বিস্তৃত ও গঠনমূলক আলোচনা হয়। সাক্ষাৎ-পরবর্তী প্রতিক্রিয়ায় মন্ত্রী শিল্পি নেহা তির্কি বলেন, “ডঃ মিন্জ-এর ইউনেস্কো-র মতো আন্তর্জাতিক সংস্থায় কো-চেয়ারপারসনের পদে মনোনীত হওয়া শুধুমাত্র ঝাড়খণ্ড নয়, গোটা আদিবাসী সমাজের গর্বের বিষয়।” তিনি আরও বলেন, “ডঃ সোনাঝারিয়া মিন্জের সামাজিক সচেতনতা, দক্ষ নেতৃত্ব ও আদিবাসী সমাজের প্রতি তাঁর নিষ্ঠা আন্তর্জাতিক পরিসরে আমাদের একটি শক্তিশালী পরিচয় গড়ে তুলবে।” মন্ত্রী আশা প্রকাশ করেন, “এই নতুন ভূমিকায় ডঃ মিন্জ ঝাড়খণ্ডের আদিবাসী ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সক্ষম হবেন, যা রাজ্যকে এক নতুন দিশা দেখাবে।” তিনি বলেন, “ইউনেস্কোর উদ্দেশ্য হল শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচার। আমি নিশ্চিত, ডঃ সোনাঝারিয়া মিন্জ এই দায়িত্ব অত্যন্ত সাফল্যের সঙ্গে পালন করবেন।”
রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী
সকাল সকাল ডেস্ক। রাঁচিমঙ্গলবার রাজভবনে ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ। এই উপলক্ষে দু’জনের মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাজভবনের তরফে এই সাক্ষাৎকে একটি শিষ্টাচারমূলক সাক্ষাৎ বলে বর্ণনা করা হয়েছে।
বড়াজামদায় লক্ষাধিক টাকার চুরির পর্দাফাঁস, সোনা-রুপোর গয়নাসহ তিনজন গ্রেফতার
সকাল সকাল ডেস্ক। পশ্চিম সিংভূমবড়াজামদা থানার সামনে ফোরেস্ট কোয়ার্টারে বসবাসকারী শিক্ষিকা সন্ধ্যা রানি তান্তির বাসভবনে দরজা ভেঙে চুরি যাওয়া লক্ষাধিক টাকার গয়নার ঘটনায় পুলিশ বড় সাফল্য অর্জন করেছে। চুরি ও চোরাই গয়না কেনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে মঙ্গলবার চাইবাসা আদালতে হাজির করা হয়, যেখান থেকে তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন গুয়া শক্তিনগরের করণ গোপ, বড়াজামদার রাধা জুয়েলার্সের মালিক মুকেশ কুমার স্বর্ণকার এবং বড়াজামদা ট্যাঙ্কি সাইডের সুরজ কুমার দাস। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ নগদ ₹২২,৫০০, একটি সোনার মঙ্গলসূত্র এবং দুটি রুপোর পায়েল উদ্ধার করেছে। এর আগে, ১৩ জুন ওড়িশার বারবিল থেকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজন নাবালককে গ্রেফতার করা হয়, যাদের চাইবাসা বালসংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের তথ্যে গয়না কেনার অভিযোগে গুভার সন্নি প্রসাদকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ি থেকে ₹৪৫০ নগদ সহ বহু সোনা ও রুপোর গয়না—যেমন সোনার কানের দুল, মঙ্গলসূত্র, লকেট, চেন, রুপোর পায়েল, ব্রেসলেট, সিঁদুর দানি, চাবির রিং ও কোমরবন্ধ (কমরধনী) উদ্ধার করা হয়েছে। কিরিবুরু এসডিপিও অজয় কেরকেট্টা মঙ্গলবার বড়াজামদা থানায় সংবাদ সম্মেলনে জানান, ১১ জুন শিক্ষিকা সন্ধ্যা রানি তান্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন (মামলা নম্বর–২৭/২০২৫)। এরপর এসপির নির্দেশে দ্রুত তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করে অভিযান চালানো হয়। তদন্তকারী টিমে ছিলেন কিরিবুরু ইন্সপেক্টর বম্বম কুমার, বড়াজামদা থানার ওসি বিকাশ কুমার, এসআই লালু প্রসাদ, এএসআই বিনোদ প্রসাদ, এএসআই সুখদেব প্রসাদ ও হাবিলদার জলহা উরাঁও।
বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
সকাল সকাল ডেস্ক। আহমেদাবাদ : বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার আহমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. পি কে মিশ্র। মেঘনানী নগরে বিজে মেডিকেল কলেজের কাছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। রাজ্য সরকার, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এবং ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তারা তাঁকে ত্রাণ ও উদ্ধারকাজ সম্পর্কে জানান। আহমেদাবাদের সিভিল হাসপাতালে ড. মিশ্র শোকাহত পরিবারের সঙ্গে দেখাও করেন এবং ডিএনএ নমুনা মেলানোর প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তিনি কর্মরত আধিকারিকদের শনাক্তকরণ প্রক্রিয়া সহজ এবং মানবিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি আহতদের সঙ্গেও কথা বলেন এবং হাসপাতাল কোর্ট কর্তৃপক্ষকে তাদের চিকিৎসা ও স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেন। গান্ধীনগরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ড. মিশ্র ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া পর্যালোচনা করেন। আহমেদাবাদের সার্কিট হাউসে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এবং বিমানবন্দর কর্তৃপক্ষের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে ডঃ মিশ্র। এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তরুণ কাপুর এবং পিএমও-র ডেপুটি সেক্রেটারি মঙ্গেশ ঘিলদিয়াল।
জনগণনার বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
নয়াদিল্লি: কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল। সোমবার জনগণনার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল কেন্দ্র। এর ফলে কেন্দ্রের সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল। সোমবার ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জনশুমারি কমিশনার (আরজিসিসিআই) মৃত্যুঞ্জয়কুমার নারায়ণের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
কেদারনাথে হেলিকপ্টার ভেঙে মৃত্যু ৭ জনের
সকাল সকাল ডেস্ক। দেরাদুন : কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২৩ মাস বয়সী এক শিশু-সহ ৭ জন নিহত হয়। শিশুটি ছাড়াও নিহতদের মধ্যে আছেন রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১), শ্রদ্ধা সুরেশ জয়সওয়াল (৩৫), বিক্রম সিং রাওয়াত (৪৬), পাইলট ক্যাপ্টেন রাজীব, বিনোদা দেবী (৬৬) এবং তুষ্টি সিং (১৯)। সমস্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকাজে নামে এনডিআরএফ এবং এসডিআরএফ। জানা গিয়েছে, গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। জানা গিয়েছে, কেদারনাথ ধামের কাছেই দুর্ঘটনাটি ঘটে। গুপ্তকাশী যাচ্ছিল কপ্টারটি। ভোর ৫টা নাগাদ ওড়ে কপ্টারটি। কিন্তু কিছুক্ষণ পরই তা নীচে নামতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে সাড়ে ৫টা নাগাদ গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি।
পিতৃ দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
সকাল সকাল ডেস্ক। রাঁচি : পিতৃ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সামাজিক মাধ্যমে তিনি বাবার অবদানের কথা স্মরণ করে বলেন, পিতা এক বিশাল বটবৃক্ষ, যাঁর ছায়ায় আত্মবিশ্বাস জন্ম নেয় এবং জীবন হয় অর্থপূর্ণ। নিজের বাবা, গুরুজি-কে স্মরণ করে মুখ্যমন্ত্রী লেখেন, আমার গুরু, আমার পথপ্রদর্শক আমার বাবা। পিতৃ দিবসে সকলকে তিনি শুভেচ্ছা জানান।
ডিএনএ পরীক্ষায় শনাক্ত বিজয় রূপাণীর দেহ
সকাল সকাল ডেস্ক। আহমেদাবাদ : ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর দেহ। বিমান দুর্ঘটনার পর মৃতদের দেহ চিহ্নিত করার জন্য ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যাত্রীদের পরিবারের সদস্যদের ডিএনএ-ও সংগ্রহ করা হয়েছিল আগেই। রবিবার সেই পরীক্ষাতেই চিহ্নিত করা গিয়েছে বিজয় রূপানির দেহ। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে ছিলেন বিজয় রূপাণীও। একাধিক যাত্রীর শরীর রীতিমতো ঝলসে গিয়েছিল আগুনে। তাঁদের চেনা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্তকরণের পদ্ধতি নেওয়া হয়েছিল।
ভারত জাপান এবং ব্রিটেনকে ছাড়িয়ে গেছে: বিজয় রঘুবংশী
সকাল সকাল ডেস্ক। সুলতানপুর : অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে ভারত জাপান এবং ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ অর্থনীতিতে পরিণত হয়েছে। ১১ বছরের সেবা, সুশাসন, দরিদ্রদের কল্যাণ উন্নয়ন এবং উত্তরাধিকারের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। রবিবার লাম্বুয়ায় আয়োজিত বিকাশিত ভারত সংকল্প সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় বিজেপির বিজয় সিং রঘুবংশী একথা বলেন। তিনি অপারেশন সিঁদুরকে নতুন ভারতের বৈশ্বিক শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করেন। লাম্বুয়া মণ্ডলের সভাপতি শের বাহাদুর সিং, প্রাক্তন রাজ্য কার্যকরী কমিটির সদস্য শিবকান্ত মিশ্রের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রে মোদী সরকারের সমস্ত অর্জন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ভারত উন্নয়ন এবং সুশাসনের একটি নতুন কাহিনী রচনা করেছে। ২০১৪ সালের আগে দেশ খারাপ অবস্থায় ছিল। কংগ্রেস সরকারের আমলে কোনও উন্নয়ন হয়নি, দুর্নীতির খবর সংবাদপত্রে শিরোনামে থাকত। তিনি ২০৪৭ সালে ভারতকে বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার সংকল্প পূরণে কর্মীদের অবদান রাখার আহ্বান জানান। জেলা সাধারণ সম্পাদক বিজয় ত্রিপাঠী, মণ্ডল ইনচার্জ গোবিন্দ তিওয়ারি তাদাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আহমেদাবাদ দুর্ঘটনা: বিমানের পেছনদিক থেকে বিমানসেবিকার দেহ উদ্ধার, ৪ মেডিকেল পড়ুয়ার মৃত্যু
সকাল সকাল ডেস্ক। আহমেদাবাদ : দুর্ঘটনার তৃতীয় দিন শনিবার সকালে বিধ্বস্ত বিমানের পেছন অংশ থেকে এক বিমানসেবিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় হোস্টেলে উপস্থিত ৪ এমবিবিএস ছাত্রের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ শনাক্তকরণের পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে। মৃতদেহ শনাক্তকরণের জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা নেওয়ার কাজ আরও দ্রুত করা হয়েছে। বিমান দুর্ঘটনাস্থলে তৃতীয় দিনেও ত্রাণ কাজ অব্যাহত রয়েছে। এজন্য বিপুল সংখ্যক উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে, শনিবার সকালে আহমেদাবাদ দমকল বাহিনীর একটি দল উদ্ধার সরঞ্জামের সাহায্যে ক্ষতিগ্রস্ত বিমানের পেছনের ধ্বংসাবশেষ কেটে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে, তাকে একজন বিমানসেবিকা বলে মনে করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বিমানের অংশ হোস্টেলের ছাদে পড়ে যাওয়ার কারণে সেই সময় সেখানে উপস্থিত ৪ জন মেডিকেল পড়ুয়ার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ শনাক্তকরণ এবং তাদের স্বজনদের হাতে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া শনিবার সকাল থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ হারানো ২৭০ জনের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ৮ জনের মৃতদেহ শনাক্ত করার পর তাদের পরিবারের কাছে দেহ তুলে দেওয়া হয়েছে। এজন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে শববাহী যান, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। হাসপাতালে ১৯২টি অ্যাম্বুলেন্স এবং শববাহী যান প্রস্তুত রাখা হয়েছে।