সকাল সকাল ডেস্ক।
আহমেদাবাদ : বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার আহমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. পি কে মিশ্র। মেঘনানী নগরে বিজে মেডিকেল কলেজের কাছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। রাজ্য সরকার, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এবং ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তারা তাঁকে ত্রাণ ও উদ্ধারকাজ সম্পর্কে জানান।
আহমেদাবাদের সিভিল হাসপাতালে ড. মিশ্র শোকাহত পরিবারের সঙ্গে দেখাও করেন এবং ডিএনএ নমুনা মেলানোর প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তিনি কর্মরত আধিকারিকদের শনাক্তকরণ প্রক্রিয়া সহজ এবং মানবিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি আহতদের সঙ্গেও কথা বলেন এবং হাসপাতাল কোর্ট কর্তৃপক্ষকে তাদের চিকিৎসা ও স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেন। গান্ধীনগরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ড. মিশ্র ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া পর্যালোচনা করেন।
আহমেদাবাদের সার্কিট হাউসে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এবং বিমানবন্দর কর্তৃপক্ষের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে ডঃ মিশ্র। এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তরুণ কাপুর এবং পিএমও-র ডেপুটি সেক্রেটারি মঙ্গেশ ঘিলদিয়াল।
No Comment! Be the first one.