মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ও কুটির উদ্যোগ উন্নয়ন পর্ষদের অধীনে সঞ্চালিত বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা সভার আয়োজন
সাহেবগঞ্জে ‘মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ও কুটির উদ্যোগ উন্নয়ন পর্ষদের’ অধীনে সঞ্চালিত বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা সভা জেলাধিকারী হেমন্ত সতীর সভাপতিত্বে অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ‘প্রধানমন্ত্রী গ্রামীণ কর্মসংস্থান সৃজন কর্মসূচি’ (PMEGP), পিএম ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ (PMFME), এবং পিএম বিশ্বকর্মা যোজনা (PM VISHWAKARMA) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
জোড়া ভূমিকম্প আফগানিস্তানে, কেঁপে উঠল মায়ানমারও
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। শনিবার ভোররাত ১.২৬ মিনিট ও ২.১১ মিনিট নাগাদ ৪.২ ও ৪.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান।
গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে; মৃত্যু ৪ জনের, হামলা–সংঘর্ষে আটক ১৪
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টি আয়োজিত এক সমাবেশকে কেন্দ্র করে হামলা এবং সংঘর্ষে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন।
ইরাকের শপিংমলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ৬০
ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। যার ফলে জীবন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ৬০ জন।
তাইওয়ানের আকাশসীমায় ঢুকল চিনা যুদ্ধবিমান
তাইওয়ান ঘিরে ফের আগ্রাসী তৎপরতা শুরু করেছে চিন। শনিবার সকালে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে,
গোল্ডম্যান স্যাক্সে ঋষি সুনক
গোল্ডম্যান স্যাক্সে সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগ দিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক।
অনুব্রতর কাণ্ডে এনসিডব্লু-র নোটিস খারিজের আবেদন, হাইকোর্টে এসপি
কলকাতা, ৮ জুলাই : বোলপুর থানার আইসি-কে কুকথা বলা এবং তাঁর পরিবারের মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়েরও হয়েছিল। ওই ঘটনায় বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে দিল্লিতে তলব করেছিল জাতীয় মহিলা কমিশন। মামলার কেস ডায়রি-সহ ১৪ জুলাই তাঁকে দিল্লিতে হাজিরা দিতে নোটিস দেওয়া হয়। এ বার সেই নোটিস খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন আমনদীপ। বুধবার মামলার শুনানি হতে পারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। জেলা পুলিশকে একটি চিঠি পাঠিয়ে কয়েকটি প্রশ্ন তোলা হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি কী? সূত্রের খবর, সেই সময়ে জেলা পুলিশের তরফে উত্তর দেওয়া হয়েছিল। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট না হওয়ায় জাতীয় মহিলা কমিশন বীরভূমের পুলিশ সুপারকে দিল্লিতে তলব করে। সেই তলবের নোটিস খারিজের জন্য এ বার হাইকোর্টে বীরভূমের পুলিশ সুপার।
বিহারে সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণের ঘোষণা নীতীশের
সকাল সকাল ডেস্ক। পটনা, ৮ জুলাই : রাজ্য সরকারের সমস্ত চাকরি ও পদে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করল বিহারের নীতীশ কুমার সরকার। বিধানসভা ভোটের ঠিক আগে নীতীশের এই ঘোষণা স্পষ্টতই মহিলা ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে। তবে সরকারি পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই সুবিধা পাবেন শুধুমাত্র বিহারের ভূমিকন্যারা। বিহারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়লেন নীতীশ কুমার। এছাড়া বিহারের যুব সম্প্রদায়কে আরও বেশি সুযোগ দিতে ও তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যে বিহার যুব কমিশন গঠনে সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বেসরকারি ক্ষেত্রে চাকরিতে রাজ্যের যুব সম্প্রদায় যাতে অগ্রাধিকার পান তাতে নজরদারির পাশাপাশি রাজ্যের বাইরে পড়তে বা চাকরি করতে যাওয়া তরুণদের স্বার্থ সুরক্ষিত রাখবে এই কমিশন।
ভারতের সঙ্গে চুক্তি করার কাছাকাছি আমেরিকা, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের
ভারত এবং আমেরিকার বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত হয়ে ওঠেনি। দু’দেশের মধ্যে বাণিজ্য বোঝাপড়া মঙ্গলবার পর্যন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে, তা এখনও অস্পষ্ট।
ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ বেঞ্জামিন, নোবেল শান্তি পুরস্কারের জন্য করলেন মনোনীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।