কর্ম ও আদর্শের মাধ্যমে অনুপ্রাণিত করে গিয়েছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় : মুখ্যমন্ত্রী
কলকাতা: আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা অর্পণ করেছেন।
শনিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান – আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
এক অসাধারণ প্রতিভাধর রসায়নবিদ, শিক্ষাবিদ, শিল্পোদ্যগী এবং দূরদর্শী সমাজ সংস্কারক, আচার্য প্রফুল্লচন্দ্র তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করে গিয়েছেন। কীভাবে বিজ্ঞানকে সমাজ ও জাতির কল্যাণে ব্যবহার করা যেতে পারে, সে বিষয়ে তাঁর মূল্যবান শিক্ষা ছিল।
টাওয়ার ব্রিজের কাছে ছুরিকাঘাতে নিহত দুই
সকাল সকাল ডেস্ক লন্ডন : ব্রিটেনের রাজধানী লন্ডনের টাওয়ার ব্রিজের কাছাকাছি এলাকায় ছুরিকাঘাতে দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে। পুলিশ জানায়, লন্ডনের সাউথওয়ার্ক বরোতে টাওয়ার ব্রিজের কাছাকাছি একটি সরু রাস্তায় অবস্থিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলেই ৫৮ বছর বয়সি এক জন পুরুষের মৃত্যু হয়। আর বছর ২৭–এর আরেকজন ব্যক্তি হাসপাতালে মারা যান। এছাড়া, ৩০ বছর বয়সি আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
সংঘর্ষবিরতি, থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে শান্তি
সকাল সকাল ডেস্ক ব্যাংকক : সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। এই আবহে মঙ্গলবার সকাল থেকে দু’দেশের সীমান্তে শান্তি বজায় রয়েছে। তবে এ দিন দু’দেশের সেনাবাহিনীর কমান্ডার পর্যায়ের যে আলোচনা হওয়ার কথা ছিল, তা স্থগিত রাখা হয়েছে। থাইল্যান্ড সরকারের মুখপাত্র জানিয়েছেন, কোথায় ওই বৈঠক হবে, তা এখনও স্থির হয়নি। তাই বৈঠকের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। কম্বোডিয়ার সেনাবাহিনী কীভাবে তাদের সীমান্তে আক্রমণ করেছিল, তা আমেরিকা এবং চিনকে জানানো হবে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। উল্লেখ্য, গত সপ্তাহ থেকে উত্তপ্ত ছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত এলাকা। দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হয় অন্তত ৩৩ জনের। বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন লক্ষাধিক মানুষ।
‘ভাষাসন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?’— সরাসরি প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতার, ক্ষোভে ফুঁসছে বাংলা
ভাষাভিত্তিক বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী শ্রমিকদের উপর ‘ভাষা সন্ত্রাস’-এর বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?”
প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স: ইমান্যুয়েল ম্যাক্রোঁ
সকাল সকাল ডেস্ক প্যারিস : প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জে অনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের ঘোষণা করবেন তিনি। ম্যাক্রোর কথায়, ‘গাজায় যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার।’ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, যুদ্ধ শেষ করতে এবং গাজার সাধারণ মানুষকে উদ্ধার করতে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। এক্স হ্যান্ডলে ম্যাক্রোঁ-র সংযোজন, তিনি সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন।
মাধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘে বার্তা ভারতের, সংলাপ ও কূটনীতিতেই জোর
রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পি. প্যালেস্টাইন-সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক উন্মুক্ত আলোচনায় ভারতের বক্তব্য উপস্থাপন করেছেন।
রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল, সবার মৃত্যুর আশঙ্কা
রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে খোঁজ পাওয়া যাচ্ছিল না আন্তোনভ আন-২৪ বিমানের।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, ফের দাবি ট্রাম্পের
“আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি”, ফের একবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাষ্ট্রপতির ঝাড়খণ্ড সফর নিয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মুখ্যসচিবের সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক
রাঁচি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দুইদিনের ঝাড়খণ্ড সফরে দেবঘর, রাঁচি এবং ধানবাদে পৌঁছাবেন। এই সময় তিনি দেবঘর AIIMS-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে এবং ধানবাদে IIT (ISM)-এর সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে মঙ্গলবার মুখ্যসচিব আলকা তিওয়ারির সভাপতিত্বে উচ্চপর্যায়ের একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যসচিব সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন যে, সফরের প্রতিটি দিকের প্রস্তুতি সময়মতো এবং নিখুঁতভাবে সম্পন্ন করতে হবে।
ঢাকার স্কুলে বিমান ভেঙে মৃত্যু বেড়ে ২৭, চেনা যাচ্ছে না অনেককেই
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে (স্থানীয় সময়) আচমকাই ভেঙে পড়ে সে দেশের বায়ুসেনার একটি বিমান।