বিহারে সরকারি চাকরিতে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণের ঘোষণা নীতীশের
সকাল সকাল ডেস্ক। পটনা, ৮ জুলাই : রাজ্য সরকারের সমস্ত চাকরি ও পদে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করল বিহারের নীতীশ কুমার সরকার। বিধানসভা ভোটের ঠিক আগে নীতীশের এই ঘোষণা স্পষ্টতই মহিলা ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে। তবে সরকারি পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই সুবিধা পাবেন শুধুমাত্র বিহারের ভূমিকন্যারা। বিহারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়লেন নীতীশ কুমার। এছাড়া বিহারের যুব সম্প্রদায়কে আরও বেশি সুযোগ দিতে ও তাঁদের ক্ষমতায়নের লক্ষ্যে বিহার যুব কমিশন গঠনে সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বেসরকারি ক্ষেত্রে চাকরিতে রাজ্যের যুব সম্প্রদায় যাতে অগ্রাধিকার পান তাতে নজরদারির পাশাপাশি রাজ্যের বাইরে পড়তে বা চাকরি করতে যাওয়া তরুণদের স্বার্থ সুরক্ষিত রাখবে এই কমিশন।
ভারতের সঙ্গে চুক্তি করার কাছাকাছি আমেরিকা, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের
ভারত এবং আমেরিকার বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত হয়ে ওঠেনি। দু’দেশের মধ্যে বাণিজ্য বোঝাপড়া মঙ্গলবার পর্যন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে, তা এখনও অস্পষ্ট।
ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ বেঞ্জামিন, নোবেল শান্তি পুরস্কারের জন্য করলেন মনোনীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ, নিহত অন্তত ১১ জন
সরকার-বিরোধী বিক্ষোভে জ্বলছে কেনিয়া। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের।
নীতীশের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য বিহারে ষড়যন্ত্র চলছে : গিরিরাজ সিং
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য বিহারে ষড়যন্ত্র চলছে, এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং।
জনজীবনে ধর্মঘটের প্রভাব ঠেকাতে উদ্যোগী রাজ্য
রাত পোহালেই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘট। এতে শামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বামেরাও এই ধর্মঘট সফল করতে সক্রিয় হয়েছে। এর প্রভাব সাধারণ জনজীবনে যাতে না পড়ে, তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য।
ট্রাম্পের কঠোর অবস্থান, অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের
ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া দেশগুলির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া হুঁশিয়ারিতে শোরগোল আন্তর্জাতিক মহলে।
লোহিত সাগরে জাহাজে হামলা
ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
মিথেন গ্যাসে মৃত্যু তুরস্কের ৫ সেনার
সহকর্মীর দেহ খুঁজতে গিয়ে মিথেন গ্যাসের সংস্পর্শে এসে প্রাণ হারালেন তুরস্কের পাঁচ সেনা।
ইজরায়েল-ইরান যুদ্ধের আবহে প্রথম জনসমক্ষে খামেনি
ইজরায়েলের সঙ্গে যুদ্ধর পর প্রথম কোনও অনুষ্ঠানে হাজির হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।