কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ, নিহত অন্তত ১১ জন

সকাল সকাল ডেস্ক

নাইরোবি : সরকার-বিরোধী বিক্ষোভে জ্বলছে কেনিয়া। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের। সরকারিভাবে নিহতের সংখ্যা ১১ হলেও বেসরকারি হিসেবে সংখ্যাটা ২৯। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ৫৬৭ জন বিক্ষোভকারীকে।

একটি বিতর্কিত আর্থিক বিলকে কেন্দ্র করে গত বছর থেকেই সরকার-বিরোধী আন্দোলন শুরু হয়েছিল আফ্রিকার এই দেশে। চাপের মুখে অবশেষে সরকার সেই বিল প্রত্যাহার করে। তবে সম্প্রতি পুলিশি হেফাজতে এক শিক্ষক এবং পুলিশের গুলিতে রাস্তার এক হকারের মৃত্যুতে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ফের ক্ষোভ বাড়তে শুরু করে। সোমবার রাজধানী নাইরোবিতে হাজার হাজার মানুষ প্রতিবাদে নামলে জলকামান আর কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More