জোড়া ভূমিকম্প আফগানিস্তানে, কেঁপে উঠল মায়ানমারও

সকাল সকাল ডেস্ক

কাবুল ও নেপিদ: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। শনিবার ভোররাত ১.২৬ মিনিট ও ২.১১ মিনিট নাগাদ ৪.২ ও ৪.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শনিবার ভোররাত ১.২৬ মিনিট নাগাদ প্রথমে ৪.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে, এরপর ভোররাত ২.১১ মিনিট নাগাদ ৪.০ তীব্রতার ভূকম্পন টের পাওয়া যায়।

শনিবার ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমারও। মায়ানমারে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ৩.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোররাত ৩.২৬ মিনিট নাগাদ ৩.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মায়ানমারে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ছিল উপকেন্দ্র।

Read More News

ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে. রবি কুমার স্পষ্ট জানিয়েছেন, বিশেষ নিবিড়...

Read More