পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ২ পুলিশকর্মী-সহ মৃত অন্তত ৭

সকাল সকাল ডেস্ক

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াত এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জনবহুল বাজার। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় দুই পুলিশ আধিকারিক-সহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর। বিস্ফোরণের তীব্রতায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন লাকি মারওয়াতের একটি ব্যস্ত বাজারে আচমকাই এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল। পুরো এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যে দুই পুলিশ কর্মী রয়েছেন যারা সেই সময় ডিউটিতে ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনার নেপথ্যে নাশকতার ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More