গেজানির তাণ্ডবে মাদাগাস্কারে মৃত্যু কমপক্ষে ৫৯ জনের, নিখোঁজ অন্তত ১৫

সকাল সকাল ডেস্ক

আন্তানানারিভো: ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মাদাগাস্কারে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৯ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত ১৫ জন। সোমবার সে দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি এবং বন্যায় ১৬ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া। গত সপ্তাহের শেষে ভারত মহাসাগরের উপকূলবর্তী আফ্রিকার এই দেশে আছড়ে পড়েছিল গেজানি। দিন দশেক আগে ক্রান্তীয় ঝড় ফাইতিয়ার প্রভাবে ১৪ জনের মৃত্যু হয় মাদাগাস্কারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেই সময়ে ৩১ হাজার বাসিন্দাকে সরিয়ে আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তার পর পরই গেজানির কারণে ১৬ হাজারেরও বেশি জনকে নিজেদের বাড়ি থেকে সরিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে। গেজানি আপাতত মোজাম্বিক চ্যানেলের দিকে এগোলেও মাদাগাস্কারের দক্ষিণ-পশ্চিম প্রান্তে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Read More News

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More